এক্সপ্লোর

Arijit Singh in Abu Dhabi: অতিমারী পেরিয়ে ফের মঞ্চে, 'কঠিন সময়ে সঙ্গী হয়েছিল গান', বলছেন অরিজিৎ

অতিমারি কাটিয়ে মঞ্চে ফেরা। যেন কয়েক যুগ পর স্বাভাবিক জীবনের ছোঁয়া। আবু ধাবির ইয়াস দ্বীপেই দীর্ঘদিনের উপোস ভাঙবেন বাংলার গায়ক, অরিজিৎ সিংহ

মুম্বই: অতিমারি কাটিয়ে মঞ্চে ফেরা। যেন কয়েক যুগ পর স্বাভাবিক জীবনের ছোঁয়া। আবু ধাবির ইয়াস দ্বীপেই দীর্ঘদিনের উপোস ভাঙবেন বাংলার গায়ক, অরিজিৎ সিংহ। অতিমারী পরিস্থিতির পর এই প্রথম, আগামী ১৯ নভেম্বর, আবু ধাবির মঞ্চে অনুষ্ঠান করবেন অরিজিৎ। 

করোনা পরিস্থিতিতে আড়ালে থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে টাকা সংগ্রহ করে তা পৌঁছে দিয়েছেন অনুরাগীদের কাছে। অতিমারী পেরিয়ে এবার মঞ্চে ফেরার পালা। সংস্কৃতি এবং পর্যটন বিভাগ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি। পাঁচ বছর পর আবু ধাবিতে অনুষ্ঠান করবেন অরিজিৎ। একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংহ বলছেন, 'অতিমারী পরিস্থিতির পর এটা প্রথম আমার লাইভ পারফরম্যান্স হতে চলেছে। এই শো-এর অংশীদার হতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি।'

অরিজিৎ আরও বলেন, 'কঠিন সময়ে নিজেকে মানসিকভাবে শক্ত রাখার একমাত্র উপায় হয়েছিল আমার গান। ইউএই-র মানুষদের উষ্ণ অভ্যর্থনা সবসময় আমায় মুগ্ধ করে। ওখানে অনুষ্ঠান করতে আমার সবসময় ভালো লাগে। পাঁচ বছর পর ওখানে অনুষ্ঠান করব ভেবেই ভালো লাগছে।'

এই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে আজ থেকেই। লাইভ অনুষ্ঠান হলেও, সেখানে কড়াভাবে মানা হবে নিয়ন্ত্রণবিধি। 

প্রসঙ্গত, মে মাসে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর মা।  করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে অন্যান্য সমস্যাও ছিল। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কোভিড রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বাঁচানো যায়নি ৫২ বছরের অদিতি সিংহকে।

হাসপাতালে থাকাকালীন রক্তের প্রয়োজন হয়েছিল অরিজিৎ-এর মায়ের। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে রক্ত সংগ্রহে এগিয়ে এসেছিলেন কলকাতার মানুষরাই। রক্ত পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন গায়ক। সেসময়ে কলকাতার বাইরে ছিলেন তিনি। অরিজিতের সেই পোস্টে তাঁর মায়ের সুস্থতা কামনা করে কমেন্ট করেছিলেন অনুরাগীরা। সেখানে অরিজিৎ লিখেছিলেন, 'যাঁরা আমায় সাহায্য করতে চাইছেন, তাঁদের অনেক ধন্যবাদ। তবে আমার যশ বা খ্যাতির জন্য কিছু করতে যাবেন না। এখন খুব জরুরি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে। কারও একার পাশে নয়।'

সোশ্যাল মিডিয়ায় সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না অরিজিৎ। তবে এই কঠিন সময়ে তাঁর মাকে সাহায্য করার জন্য সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি গায়ক। তার সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা। কিছুদিন আগেই একটি পোস্টে থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য প্লাজমা দানের অনুরোধ করেছেন গায়ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget