এক্সপ্লোর

সোনাঝুরির টানে.. সপ্তাহের মধ্যেই শান্তিনিকেতন সফরে অরিজিৎ সিংহ

কর্মসূত্রে এখন মুম্বইয়ের বাসিন্দা হলেও, অরিজিৎ সিংহ তো বাঙালিই। সপ্তাহের মধ্যে সোনাঝুরির হাটে ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে।

গোপাল চট্টোপাধ্যায়, কলকাতা: শান্তিনিকেতনের সোনাঝুরির হাট, বাউল গান আর হাতে তৈরি হরেকরকম জিনিস। আলো ছায়ার এই পরিবেশে মন জুড়িয়ে যায় না এমন বাঙালি মেলা দুষ্কর। দুদিনের ছুটি পেলেই বাঙালি পাড়ি জমায় শান্তিনিকেতনে। কর্মসূত্রে এখন মুম্বইয়ের বাসিন্দা হলেও, অরিজিৎ সিংহ তো বাঙালিই। সপ্তাহের মধ্যে সোনাঝুরির হাটে ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে। পোশাক আর হাবভাব এতই সাদামাটা, প্রথমে দেখলে যেন চেনাই যায় না তিনি বর্তমান প্রজন্মের প্রথম শ্রেণীর সঙ্গীতশিল্পী।

কাজের ফাঁকে ছোট্ট সফরে শান্তিনিকেতন ঘুরে এলেন অরিজিৎ সিংহ। ঘুরে দেখলেন সোনাঝুরির হাট। বাসুদেব বাউলের বাড়ি গিয়ে গানও শোনেন অরিজিৎ। রাতে শান্তিনিকেতনের একটি বেসরকারি হোটেলে ছিলেন তিনি। পরেরদিন সকালে তিনি রওনা দেন শান্তিনিকেতন থেকে। 


সোনাঝুরির টানে.. সপ্তাহের মধ্যেই শান্তিনিকেতন সফরে অরিজিৎ সিংহ

অন্যদিকে, অতিমারী পরিস্থিতির পর প্রথমবার আগামী ১৯ নভেম্বর, আবু ধাবির মঞ্চে অনুষ্ঠান করবেন অরিজিৎ। 

করোনা পরিস্থিতিতে আড়ালে থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে টাকা সংগ্রহ করে তা পৌঁছে দিয়েছেন অনুরাগীদের কাছে। অতিমারী পেরিয়ে এবার মঞ্চে ফেরার পালা। সংস্কৃতি এবং পর্যটন বিভাগ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি। পাঁচ বছর পর আবু ধাবিতে অনুষ্ঠান করবেন অরিজিৎ। একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংহ বলছেন, 'অতিমারী পরিস্থিতির পর এটা প্রথম আমার লাইভ পারফরম্যান্স হতে চলেছে। এই শো-এর অংশীদার হতে পেরে আমি সত্যিই ভীষণ খুশি।'

অরিজিৎ আরও বলেন, 'কঠিন সময়ে নিজেকে মানসিকভাবে শক্ত রাখার একমাত্র উপায় হয়েছিল আমার গান। ইউএই-র মানুষদের উষ্ণ অভ্যর্থনা সবসময় আমায় মুগ্ধ করে। ওখানে অনুষ্ঠান করতে আমার সবসময় ভালো লাগে। পাঁচ বছর পর ওখানে অনুষ্ঠান করব ভেবেই ভালো লাগছে।'

প্রসঙ্গত, মে মাসে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর মা।  করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে অন্যান্য সমস্যাও ছিল। ইকমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কোভিড রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বাঁচানো যায়নি ৫২ বছরের অদিতি সিংহকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget