এক্সপ্লোর

Arjun Kapoor: দর্শকদের জন্য অভিনব ডিজিট্যাল শো আনছেন অর্জুন কপূর

অর্জুন কপূরের অনুরাগীদের জন্য সুখবর। নিজের ডিজিট্যাল শো নিয়ে আসছেন অভিনেতা। নাম 'বক বক উইথ বাবা'। অতিথি হিসেবে থাকবেন ইন্ডাস্ট্রির লোকজন।

মুম্বই: প্রথম ছবি 'ইশকজাদে' থেকেই দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছেন অর্জুন কপূর। দর্শকদের কীভাবে সারাক্ষণ এন্টারটেনড রাখতে তা তাঁর ভালই জানা। নিজের সিনেমা দিয়ে হোক বা মজাদার সোশ্যাল মিডিয়া পোস্ট, আলোচনায় তিনি সবসময়েই থাকেন।

এবার অর্জুন কপূরের অনুরাগীদের জন্য সুখবর। দর্শকদের বিনোদন দিতে অভিনেতা নিয়ে আসছেন তাঁর নতুন ডিজিট্যাল শো। শোয়ের নামটাও বেশ মজাদার। 'বক বক উইথ বাবা'। অর্থাৎ বাবার সঙ্গে কথোপকথন।

এই অনুষ্ঠানে, অর্জুন কপূরকে ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষের সঙ্গে অকপট আলাপচারিতা করতে দেখা যাবে। কখনও তাঁর উল্টো দিকে থাকবেন ইন্ডাস্ট্রির বন্ধুরা, কখনও থাকতে পারেন তাঁর পরিবারের লোকজনও। নিজের অনুষ্ঠান সম্বন্ধে অর্জুন বলেন, 'আমরা এমন ডিজিট্যাল যুগে বাস করছি যেখানে খুব ভাল কথোপকথনের ক্যাম্পেন শুরু করার স্বাধীনতা আছে। সামনের সারিতে এসে আমার দর্শক এবং অনুরাগীদের জন্য ইন্টারনেটের মাধ্যমে নতুন কিছু করার ইচ্ছা আমার চিরকালই ছিল। আমার এই শোয়ে মানুষ তাঁদের পছন্দের তারকার অন্দরের অনেক কথাও জানতে পারবেন।'

শোয়ের নাম 'বক বক উইথ বাবা' কেন? এই শোয়ে মজা করে, খুব ঘরোয়াভাবে আলোচনা চলবে। যেখানে অর্জুনের পরিবারের লোকজন, বন্ধুবান্ধব তাঁদের ভাল লাগা, ভালবাসা নিয়ে কথা বলবেন। 'ইন্ডাস্ট্রিতে সবাই জানে যে আমি চ্যাটারবক্স', বলছেন অর্জুন। তাঁর মতে, তিনি নাকি পৃথিবীর যেকোনও বিষয় নিয়ে অনর্গল কথা বলতে পারেন। 

শোয়ের প্রথম পর্বে অতিথি সঞ্চালকের বোন জাহ্নবী কপূর। 'ওঁর সঙ্গে একটা ফ্যাশন ম্যাগাজিনের শ্যুট করতে করতেই হঠাৎ আমার এই শোয়ের আইডিয়া মাথায় আসে,' বলেন অর্জুন কপূর। জাহ্নবী খুব সচ্ছন্দে ওঁকে করা বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে তৎক্ষণাৎ রাজিও হয়ে যায়, জানিয়েছেন অভিনেতা। অর্থাৎ ডিজিট্যাল শোয়ের প্রথম পর্ব অন্তত দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, অর্জুন কপূরকে এরপর সেফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে দেখা যাবে 'ভূত পুলিশ' ছবিতে।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget