এক্সপ্লোর

Aryan Khan Drug Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হল না আজও, বৃহস্পতিবার ফের শুনানি

মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হল না বুধবারও। জামিনের শুনানি হবে আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার। 

মুম্বই: মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হল না আজও। জামিনের শুনানি হবে আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার। বুধবার মুম্বইয়ের স্পেশাল কোর্ট জামিনের শুনানি মুলতুবি রাখে। 

আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি হবে, আগামীকাল, ১৪ অক্টোবর, ২০২১, সকাল ১১টায়। এর ফলে আরিয়ান খানকে আরও এক রাত জেল হেফাজতেই কাটাতে হবে। আরিয়ান খানের সঙ্গে আরও কয়েকজনকে এই মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়। গত ২ অক্টোবর, মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই পাকড়াও করা হয় তারকা পুত্র সহ বেশ কয়েকজন। 

আজ কোর্টে আরিয়ান খানের জামিনের আর্জির উত্তর দেয় এনসিবি। বুধবার এনসিবি কর্তৃক দায়ের করা হলফনামায় তদন্তকারী সংস্থা আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে বলেছে যে তদন্তে এখন পর্যন্ত অবৈধ ক্রয় এবং মাদক সেবনে আরিয়ানের ভূমিকা রয়েছে বলে জানা গেছে। গত ৭ অক্টোবর আরিয়ান খান সহ আটজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল। 

শুক্রবার থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অ্যান্টি ড্রাগ এজেন্সি  আরিয়ানকে শুক্রবার পর্যন্ত কাস্টডিতে রাখতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায়। আদালত এনসিবিকে বুধবার সকাল পর্যন্ত সময় দিয়েছিল। সেই শুনানিও পিছিয়ে হবে বৃহস্পতিবার।

এরইমধ্যে বড় অভিযোগ জমা পড়ে মহারাষ্ট্রের পুলিশের কাছে। যিনি অভিযোগ জমা দিয়েছেন তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর জোনাল ডিরেক্টর, সমীর ওয়াংখেড়ে। শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফাতারির পর থেকে তাঁর নাম সব মহলেই পরিচিত। ক্রুজ -কর্ডেলিয়া মাদক কাণ্ডে কিং খানের ছেলেকে গ্রেফতারের পর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সমীর ওয়াংখেড়ের পিছু নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশের সঙ্গে দেখাও করেন তিনি। সমীর ওয়াংখেড়ের কথায়, সাধারণ পোশাক পরিহিত বেশ কয়েক জন ব্যক্তি অনেকদিন ধরে তাঁকে অনুসরণ করছে। একটি জাতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে যে সমীর ওয়াংখেড়ে এই ঘটনার কথা জানিয়ে একটি সিসিটিভি ফুটেজও প্রমাণের অংশ হিসেবে জমা দিয়েছে। যেখানে তিনি 'গুপ্তচরবৃত্তির' অভিযোগ জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget