এক্সপ্লোর

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ে আয়ুষ্মান! কী বললেন মহারাজ?

Sourav Ganguly Biopic: অতীতে রণবীর কপূরকে সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছিল।

কলকাতা: দীর্ঘদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সৌরভের নামচরিত্রে, সিনেমায় মুখ্য ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, সেই নিয়েই রয়েছে জল্পনা। সাম্প্রতিক সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল যে আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khuraana) সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন সৌরভ নিজে।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভকে তাঁর বায়োপিকের প্রসঙ্গে জানতে চাওয়ায় তিনি বলেন, 'এখনও নিশ্চিত হয়নি। তবে আমি যতদূর শুনছি আয়ুষ্মান খুরানা (মুখ্য ভূমিকায় অভিনয় করবেন)। আমি ছিলাম না, তাই এই বিষয়ে কথা বলা হয়নি। কিন্তু আমি শীঘ্রই কথা বলব।' 

খবর অনুযায়ী ইতিমধ্যেই অভিনেতার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। চিত্রনাট্য লেখার কাজও চলছে দ্রুতগতিতে। সেই কাজ শেষ হলেই মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, তা ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। এই ঘোষণা করতে যে আর খুব বিলম্ব করা হবে না, তা সৌরভের এই মন্তব্যের পর বলাই যায়। তবে আয়ুষ্মান নয়, এই বায়োপিকে মুখ্য ভূমিকায় কিন্তু প্রথমে অন্য আরেক বলিউড নায়কের অভিনয় করার কথা শোনা যাচ্ছিল। 

https://www.youtube.com/watch?v=IrvCn_h1dpU

তিনি আর কেউ নন, রণবীর কপূর (Ranbir Kapoor)। মাসকয়েক নিজের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন রণবীর। সেই সফরেই ইডেন গার্ডেন্সে গিয়েছিলেন বলিউড তারকা। সেখানে সৌরভের সঙ্গে দেখা করা তো বটেই, পাশাপাশি ভারতীয় প্রাক্তনীর বিরুদ্ধে একটি ক্রিকেট ম্যাচও খেলেন তিনি। রণবীরের কলকাতা সফরের পর থেকেই, সৌরভের বায়োপিকের গুঞ্জনে জুড়ে গিয়েছিল তাঁর নাম। অনেকেই ভেবেছিলেন রণবীরকে দেখা যাবে সৌরভের ভূমিকায়। 

আবার সৌরভ নাকি নিজের নামভূমিকায় হৃতিক রোশনকে দেখতে চান বলেও, জল্পনা রটেছিল। তবে চিত্রনাট্য চূড়ান্ত না হওয়ার কারণে, হৃতিকের সঙ্গে চূড়ান্তভাবে কথা বলা যায়নি। এবার অবশেষে সেই জল্পনা-কল্পনার পর্ব শেষ হওয়ার পথেই। অবশ্য আয়ুষ্মানের বা সিনেমার নির্মাতা লাভ রঞ্জনের তরফে কিন্তু এই গোটা বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ব্যাটারদের স্বর্গরাজ্য, সুদৃশ্য এমসিএ স্টেডিয়ামেই আয়োজিত হবে ভারত-বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget