এক্সপ্লোর

সাফল্যের শিখরে 'বাগী ২': টাইগার শ্রফ সুপারস্টার হবেন, চার বছর আগেই বলেছিলাম, দাবি জ্যোতিষীর

মুম্বই : 'বাগী ২' সিনেমার অসাধারণ সাফল্যে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফকে তাঁর বলিউড সমসাময়িকদের মধ্যে সবচেয়ে বড় সুপারস্টার তকমা কোনও কোনও মহল থেকে দেওয়া শুরু হয়েছে। তবে জ্যাকি-পুত্র যে কালে কালে সুপারস্টার হয়ে উঠবেন, এমন ভবিষ্যতবাণী অনেকদিন আগেই করেছিলেন এক জ্যোতিষী। আসলে টাইগারের অভিষেক সিনেমার সময়েই ওই ভবিষ্যতবাণী করা হয়েছিল। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহান্তের দিনগুলিতে বক্স অফিসে সাফল্যের নিরিখে রেকর্ড গড়েছে বাগী ২। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্সঅফিসে ২৫.১০ কোটি টাকার ব্যবসা করে সবাইকে তাল লাগিয়ে দিয়েছে এই সিনেমা। প্রথম সপ্তাহান্তে বাগী ২-র রোজগার প্রায় ৭৩ কোটি টাকার বেশি। প্রথম তিনদিনেই প্রায় ১০০ কোটি টাকার অঙ্ক ছুঁয়ে ফেলেছে বাগী ২। আর এই সাফল্যের নিরিখে টাইগার তাঁর সমসাময়িক বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েছেন। বর্তমান প্রজন্মের র সবচেয়ে জনপ্রিয় ও সফল অভিনেতারা হলেন বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্র এবং অর্জুন কপূর। রণবীর সিংহ ও রণবীর কপূর কিছুটা অভিজ্ঞ হলেও তাঁদেরকেও নয়া প্রজন্মের সফল অভিনেতাদের তালিকায় রাখা যায়। মুক্তির প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যের নিরিখে ওই তারকাদের পিছনে ফেলেছেন টাইগার। রণবীর সিংহর পদ্মাবতীর প্রথমদিনের সংগ্রহ ছিল ১৯ কোটি টাকা। রণবীর কপূরের বেশরম সিনেমার সংগ্রহ ছিল ২১ কোটি টাকা। বরুণের জুড়ওয়া ২-র ১৬.১০ কোটি টাকা এবং অর্জুনের গুণ্ডে-র ১৬.১২ কোটি টাকা ও সিদ্ধার্থর এক ভিলেন-এর ছিল ১৬.৭২ কোটি টাকা। টাইগারের এই সাফল্যের মধ্যেই গ্রিনস্টোন লোবো নামে জ্যোতিষীর ২০১৪ সালে করা ভবিষ্যতবাণীর বিষয়টি সামনে এসেছে। হিরোপন্তী-র মুক্তির সময় লোবো একটি ফেসবুক পোস্টে বলেছিলেন, টাইগার পরবর্তী সুপারস্টার হতে চলেছেন। চার বছর আগেই সেই পোস্ট ট্যুইটারের মাধ্যমে শেয়ার করেছেন লোবো। জন্মের বছর অনুযায়ী ভাগ্য তারকার কথা বলতে গিয়ে লোবো দিলীপ কুমার, দেব আনন্দ, রাজ কপূর, রাজেশ খন্না, জীতেন্দ্র এবং অমিতাভ বচ্চনের কথা উল্লেখ করেছেন।

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget