এক্সপ্লোর

‘বাহুবলী’ খ্যাত প্রভাস মোট ১৮ কোটির বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনী প্রস্তাব ফিরিয়ে দিলেন!

নয়াদিল্লি: ‘বাহুবলী-১’ এর পর ‘বাহুবলী-২ দ্য কনক্লিউশন’-এর সাফ্যলে কার্যত এখন কাঁপছে সারা দুনিয়ার বক্স অফিস। এস.এস রাজামৌলির এই ছবি ভাঙছে একের পর এক রেকর্ড। আর সেই সাফল্যের সাগরে ভাসছে ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক সকলে। আর ‘বাহুবলীর’ সাফল্যে যে অভিনেতা এখন কার্যত সকলের চোখের মণি, সেই তেলুগু নায়ক প্রভাস এখন না না কারণে খবরের শিরোনামে। সম্প্রতি তাঁকে নিজেদের ব্র্যান্ডের মুখ করার জন্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার মধ্যে। কিন্তু তাতে তেমন হেলদোল নেই প্রভাসের। তিনি অবলীলায় বিভিন্ন বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বলে শোনা গেছে। সূত্রের খবর, প্রায় ১৮ কোটি টাকার বিজ্ঞাপনী প্রস্তাব এরমধ্যেই ফিরিয়ে দিয়েছেন অনস্ক্রিন ‘বাহুবলী’। এরপর এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রভাসের এক ঘনিষ্ঠ সূত্রও। তাঁর দাবি, ‘বাহুবলী-২’ মুক্তির পর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার থেকে নায়কের কাছে এসেছিলেন। কিন্তু এখনই তিনি কোনও কিছুতে সই করতে রাজি হননি। তাঁর দাবি, যে বিজ্ঞাপনের প্রস্তাব তিনি ফিরিয়েছেন, তার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি। তবে এর আগে বহু বলিউড তারকাও বিশাল অঙ্কের বিজ্ঞাপনী প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, অনেক সময়ই কোনও ব্র্যান্ডকে যদি কেউ বিশ্বাস না করেন, তাহলে তারকারা সেই ব্র্যান্ডের হয়ে প্রচার করতে রাজি হন না। মনে হয় তেলুগু অভিনেতাও হয়তো এখনও তেমন কোনও মনের মতো ব্র্যান্ড পাননি, যাঁর প্রচার তিনি করতে পারেন। তবে শুধু প্রফেশনাল লাইফে নয়, ব্যক্তি জীবনেও প্রভাস প্রায় ছ হাজার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গত পাঁচ বছরে। এক্ষেত্রে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন তাঁর কাজের প্রতি দায়বদ্ধতাকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget