এক্সপ্লোর

জল্পনার অবসান, 'বাহুবলী' তারকা প্রভাস এবং অনুষ্কা শেট্টির এনগেজমেন্ট ডিসেম্বরে?

নয়াদিল্লি:  'বাহুবলী ২:দ্য কনক্লিউশান' মুক্তির পর বক্সঅফিসে বিশাল সাফল্য পেয়েছিল সেকথা সকলেরই জানা। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির পর আলোচনায় চলে আসে বাহুবলী প্রভাসের ব্যক্তিগত জীবন। তাঁর সম্পর্ক, বিয়ে নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা শোনা যায়। মাঝে শোনা যায় কোনও এক ব্যবসায়ী কন্যাকে বিয়ে করতে চলেছেন প্রভাস। তবে এই সমস্ত কিছুর মাঝেই ছবিতে প্রভাসের সহঅভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্কের কথা কানাঘুষোয় শোনা যায়। এমনকি 'বাহুবলী'র এই জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি এতটাই অসাধারণ ছিল যে সকলেই ভাবতে শুরু করেন, এঁরা দুজনে প্রেম করছেন। তবে এই সম্পর্কের বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দুপক্ষই। এমনকি অনুষ্কা এই সমস্ত খবরকে ভিত্তিহীন দাবি করে, তাঁদের ছবির টিমের এক সদস্যকে এই খবর ছড়ানোর অভিযোগে বহিষ্কার করেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার সেই সম্পর্ককেই আনুষ্ঠানিক ভাবে সকলের সামনে ঘোষণা করতে প্রস্তুত দুজনেই। এই বছর ডিসেম্বরই নাকি তাঁদের এনগেজমেন্ট। তবে যতক্ষণ না নায়ক-নায়িকার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, ততক্ষণ কেউই খবর সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। সম্প্রতিই প্রভাস এবং অনুষ্কাকে বলি ডিভা রবিনা টন্ডনের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে হায়দরাবাদে। এরআগে এই জুটি একসঙ্গে 'বিল্লা', 'মির্চি', 'বাহুবলী:দ্য বিগিনিং' ছবিতে কাজ করেছেন। এখন সুজিথ রেড্ডির সঙ্গে 'সাহু' ছবিতে কাজ করছেন প্রভাস। সেখানেই প্রথমে প্রভাসের সঙ্গে কাজ করার কথা ছিল অনুষ্কা শেট্টির। কিন্তু পরে কোনও এক অজ্ঞাত কারণে ছবি থেকে অনুষ্কাকে সরিয়ে শ্রদ্ধা কপূরকে নেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget