Sahdev Dirdo: দুর্ঘটনার পর প্রথমবার ক্যামেরার সামনে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব
গত বছরের শেষের দিকেই এক পথ দুর্ঘটনার শিকার হয় ছোট্ট সহদেব। সেই সময়ও তার ও তার পরিবারের পাশে দাঁড়ান বাদশা। নিয়মিত যোগাযোগ রাখেন।সুস্থ হয়ে ফের ক্যামেরার সামনে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব দির্দো।

মুম্বই: গত বছর মাঝামাঝি সময়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল ছত্তিশগড়ের এক স্কুল ছাত্রের গান 'বচপন কা পেয়ার' (Bachpan Ka Pyar)। ছত্তিশগড়ের সেই খুদে সহদেব দির্দোর (Sahdev Dirdo) ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পরবর্তীকালে তাঁকে নিয়ে মিউজিক ভিডিও তৈরি করেন বলিউডের জনপ্রিয় সুরকার ও গায়ক বাদশা (Badshah)। কিন্তু গত বছরের শেষের দিকেই এক পথ দুর্ঘটনার শিকার হয় ছোট্ট সহদেব। সেই সময়ও তার ও তার পরিবারের পাশে দাঁড়ান বাদশা। নিয়মিত যোগাযোগ রাখেন সহদেব দির্দোর পরিবারের সঙ্গে। দুর্ঘটনার পর সুস্থ হয়ে ফের ক্যামেরার সামনে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব দির্দো।
সম্প্রতি নেট দুনিয়ায় 'ভাইরাল বয় সহদেব' নামে এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সহদেব দির্দোর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে খুদে ইন্টারনেট সেনসেশন। ভিডিওতে সকলের উদ্দেশে ধন্যবাদ জানাতে দেখা যাচ্ছে তাকে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, 'ভাষায় সবটা প্রকাশ করা সম্ভব নয়। সকলকে অনেক ধন্যবাদ যাঁরা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।' সেই ভিডিওতে ডাক্তার ও নার্সদের উদ্দেশেও ধন্যবাদ জানিয়েছে ছোট্ট সহদেব। তাঁদের জন্যই দ্রুত সুস্থ হয়ে উঠেছে বলে জানাতে দেখা যাচ্ছে। সহদেব দির্দোর এই ভিডিওতে ভালোবাসা প্রকাশ করেছে বাদশা স্বয়ং। শোনা যাচ্ছে, দুর্ঘটনার পর সুস্থ হয়েই নতুন ব্যবসা শুরু করছে সহদেব দির্দো।
প্রসঙ্গত, ২০২১-এর অগাস্ট মাসে নেট দুনিয়ায় ভাইরাল হয় 'বচপন কা পেয়ার' গানের ভিডিও। ছত্তিশগড়ের স্কুল ছাত্র সহদেব দির্দোর সেই গানের ভিডিও চোখ এড়ায়নি বাদশার। কিছুদিন পরই বাদশা ভাইরাল হওয়া খুদে সহদেব দির্দোর 'বচপন কা পেয়ার' গানের নতুন মিউজিক ভিডিও তৈরি করেন। গান এতটাই ভাইরাল হয় যে বলিউডের এমন কোনও তারকা নেই যিনি এই গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেননি। খুদে সহদেব দির্দোকে সুস্থ হয়ে ফের ক্যামেরার সামনে দেখে খুশি নেট নাগরিকরা।
Before You Go
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা





















