এক্সপ্লোর

সঞ্জয় দত্ত সম্পর্কে ১০টি তথ্য যা আপনি জানতেন না

মুম্বই: সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে কাজ করতে গিয়েই এতই মজে গিয়েছেন রাজকুমার হিরানি, যে মুন্নাভাই থ্রি করা তিনি আপাতত বন্ধ রেখেছেন। চলুন, দেখে নিই সেই ১০টি তথ্য যা সঞ্জয়ের জীবনকে এত রোমাঞ্চকর, কৌতূহলপ্রদ করে তুলেছে। ১. জানেন কি, বিখ্যাত শুনো গর সে দুনিয়াবালোঁ গানটি দস নামে একটি ছবির জন্য লেখা হয়? ৯৭-এর সেই ছবিটি সঞ্জয় ও সলমন খানের করার কথা ছিল। কিন্তু পরিচালকের হঠাৎ মৃত্যুতে অসম্পূর্ণ থেকে যায় ছবিটি। ২. সঞ্জয় দারুণ তবলা বাজাতে পারেন। আমেরিকায় এক কনসার্টে সেরা এয়ার গিটারিস্ট হিসেবে সোনার মেডেল পান তিনি। ৩. জেলে খাটাখাটনির পারিশ্রমিক হিসেবে ৪৫০ টাকা পান সঞ্জয়। জেল থেকে বেরিয়ে ওই টাকা তিনি তুলে দেন স্ত্রী মান্যতার হাতে। sanjay ৪. সুভাষ ঘাইয়ের সুপারহিট ছবি হিরো-র জন্য সঞ্জয়ই ছিলেন ফার্স্ট চয়েস। লমহে-তেও তাঁকেই প্রথমে বাছা হয়েছিল। কিন্তু ড্রাগের নেশার কারণে দুটি ছবি থেকেই বাদ পড়েন তিনি। সঞ্জয় দত্ত সম্পর্কে ১০টি তথ্য যা আপনি জানতেন না ৫. সঞ্জয়ের নাইজিরীয় ভক্তরা তাঁর নাম দিয়েছেন ড্যান বাবা মাই লাসিন। অর্থ, লাইসেন্স থাকা গুন্ডা। ৬. সঞ্জয়ের সঙ্গে রকি-তে তাঁর নায়িকা টিনা মুনিমের রোম্যান্টিক সম্পর্ক ছিল। একবার সঞ্জয় নাকি ঋষি কপূরকে এ জন্য মারতেও গিয়েছিলেন। তাঁর সন্দেহ ছিল, ঋষির সঙ্গে টিনার সম্পর্ক রয়েছে। কিন্তু ঋষির স্ত্রী নীতু তাঁকে বোঝান, এই সন্দেহ মিথ্যে। সঞ্জয়ের সঙ্গে প্রেম বাঁচিয়ে রাখতে টিনা বহু ছবির অফার প্রত্যাখ্যান করেন। কিন্তু সঞ্জু ড্রাগের নেশা কাটাতে না পারায় টিনা বেরিয়ে আসতে বাধ্য হন এই সম্পর্ক থেকে। ৭. ২০০৯ লোকসভা ভোটে সমাজবাদী পার্টির হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে পরিবারকে প্রচণ্ড চটিয়ে দেন সঞ্জয়। গোঁড়া কংগ্রেস পরিবারের ছেলে হয়ে তাঁর এই সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করেন বোন ও কংগ্রেস সাংসদ প্রিয়া দত্ত। বলেন, বাবা সুনীল দত্ত যে ছেলের এই কাণ্ড দেখার জন্য বেঁচে নেই, সে জন্য এই প্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন তিনি। যদিও ৯৩-র মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার জন্য সুপ্রিম কোর্ট ভোটে লড়তে দেয়নি তাঁকে। sanjay1 ৮. ছোট থেকে ড্রাগ নিতেন সঞ্জয়। নিজেই স্বীকার করেছেন, এমন কোনও ড্রাগ নেই, যা তিনি পরখ করেননি। একবার এলএসডি-তে বুঁদ সঞ্জয় দেখেন, বাবা সুনীল দত্তের মাথা থেকে আগুন বার হচ্ছে। বাবার মুখ গলে যাবে ভয়ে তিনি আগুন নেভাতে তাঁর ওপর লাফিয়ে পড়েন। ৯. যৌবনের বড় সময় ড্রাগে আচ্ছন্ন থেকেছেন সঞ্জয়। একবার নেশা কেটেছিল পাক্কা দু’দিন পর। সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে বাবাকে বলেন নিজের অসহায়তার কথা। বাবা তাঁকে আমেরিকায় রিহ্যাবে পাঠিয়ে দেন। কিন্তু সঞ্জয় নিজেই নেন তাঁর জীবনের সব থেকে দৃঢ় সিদ্ধান্ত। দেশে ফেরার পর তাঁর ড্রাগ পেডলার তাঁর সঙ্গে দেখা করতে আসে। তাকে দেখে সঞ্জয় চমকে যান, কারণ তিনি যে ফিরছেন, কেউ জানত না। দরজা খুলতেই সে বলে, তার কাছে নতুন কিছু জিনিস আছে, তিনি নেবেন কিনা। সেই মুহূর্তে সঞ্জয়কে সিদ্ধান্ত নিতে হত, জীবনকে নিয়ে তিনি ঠিক কী করবেন। সঞ্জয় জানান, তিনি নেবেন না। Sanjay-Dutt8new ১০. নিজের শরীরকে ছবির ক্যানভাসের মত দেখেন সঞ্জয়। শরীরময় তাঁর ট্যাটু। মা নার্গিসের নাম লেখা আছে বুকে, উর্দুতে। বাবা সুনীল দত্তের নাম দেবনাগরীতে। ভগবান শিব, আগুন নিঃশ্বাস নেওয়া ড্রাগন, জাপানিতে লেখা সম্মান, তিব্বতি শ্লোক, দু’জন সামুরাই যোদ্ধা, একটি বিশাল সিংহ- কী নেই তাঁর শরীর জুড়ে! sanjay-Dutt-at-home1new

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget