এক্সপ্লোর

'খুব বাজে দেখতে লাগছে', নতুন লুকে স্বস্তিকার ছবিতে কমেন্ট ফ্যানের, জবাবে তিনি লিখলেন...

নতুন হেয়ারস্টাইলে তাক লাগিয়ে দিলেন স্বস্তিকা। টলিউড থেকে বলিউড, কোনও প্রথমসারির অভিনেত্রীর এমন সাহসী হেয়ারস্টাইল, সত্যি খুব কমই দেখা গেছে।

কলকাতা: তিনি যা করেন দাপটে করেন। নিজের লুক নিয়ে চালিয়ে যান যাবতীয় এক্সপেরিমেন্ট। তা নিয়ে নেটিজেনদের আক্রমণ নিয়েও তোয়াক্কা করেন না। স্বস্তিকা মুখোপাধ্যায় সবসময়ই ব্যতিক্রমী। এবার নতুন হেয়ারস্টাইলে তাক লাগিয়ে দিলেন স্বস্তিকা। টলিউড থেকে বলিউড, কোনও প্রথমসারির অভিনেত্রীর এমন সাহসী হেয়ারস্টাইল, সত্যি খুব কমই দেখা গেছে। স্বস্তিকার 'আন্ডারকাট' হেয়ারস্টাইল। তাঁর একদিকের চুল লম্বা, অন্যদিক ছোট্ট ছোট্ট করে ছাঁটা। সম্প্রতি এই নতুন হেয়ারকাটের ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'ওড়ার জন্য আমার ডানার প্রয়োজন নেই। আমার 'আনফারনিশড' মাথাটাই যথেষ্ট।' এই ছবিটিতে প্রচুর কমেন্ট আসতে শুরু করে। স্বস্তিকার এক অনুরাগী তাঁর নতুন লুকের প্রশংসা করেন কিন্তু লেখেন, 'খুব বাজে দেখতে লাগছে'। কারণ 'হয়ত মেক আপ, বা ফিল্টার নেই বলে।' কিন্তু একটা নেতিবাচক মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন স্বস্তিকা। অভিনেত্রীর ঝটিতি জবাব, 'ব্যাড ইজ ইন....চিয়ার্স টু লুকিং ব্যাড'। অন্যান্য অনুরাগীরা অবশ্য স্বস্তিকার জবাবের প্রশংসাই করেন। লেখেন, আপনার মতো করে কয়জন এমন হেয়ারস্টাইল নিয়ে সোয়্যাগ দেখাতে পারে! এক অনুরাগীর মুগ্ধ কমেন্ট...আপনাকি চিনি না। কিন্তু ছোট থেকে আমার চোখে যে স্ট্রং, আত্মবিশ্বাসী, স্বাধীন নারীর যে চিত্র আছে, তা আপনারই। আরেক জন প্রসংশা করে লেখেন, আপনি সুন্দরী, স্টাইলিশ, স্বতন্ত্র। সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' ছবিতে নজর কেড়েছেন স্বস্তিকা। তার আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় স্বস্তিকা অভিনীত 'পাতাললোক'। মুক্তি পেতে চলেছে স্বস্তিকার পরবর্তী ছবি 'তাসের ঘর'। ট্যুইট করে জানিয়েছেন অভিনেত্রী।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget