এক্সপ্লোর

কোমায় যাওয়া রোগীর জ্ঞান ফেরাতে ফ্লোর স্ক্রাবার! 'কৃষ্ণকলি'র দৃশ্য নিয়ে হাসির রোল, প্রযোজক বললেন...

দেখা যায়, কোমায় আচ্ছন্ন অরুণের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন ডাক্তার। সেখানেই মেশিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক জোড়া বাথরুমের স্ক্রাবার!

কলকাতা: সিরিয়ালের দৃশ্য ঘিরে মন্তব্যের বন্যা সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা কি? সম্প্রতি ভাইরাল হয়েছে বাংলা সিরিয়াল ‘‌কৃষ্ণকলি’‌-র ৭০৪ নম্বর এপিসোডের একটি দৃশ্যের স্ক্রিন শট। সেখানে চিকিৎসক নায়ক নিখিলের দাদা অরুণকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  কোমায় আচ্ছন্ন অরুণের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। সেখানেই মেশিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক জোড়া বাথরুমের স্ক্রাবার! এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। ছিছিক্কার করছেন নেটিজেনরা। এত জনপ্রিয় একটি সিরিয়ালে এমন ভুল। প্রযোজক সুশান্ত দাস ভুল স্বীকার করে নেন সংবাদমাধ্যমের কাছে। জানান, ‘দ্রুত কাজ তুলতে অনেক সময়েই এরকম করা হয়ে থাকে, যখন প্রকৃত জিনিসের বদলে তার বিকল্প প্রপ ব্যবহার করে। এটাও সেই রকমই ছিল।’ ক্যামেরায় এমন ভাবেই স্ক্রাবার দু'টি সামনে এসেছে যে তা অতি সহজেই নজরে এসেছে দর্শকদের। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া হাসিতে উত্তাল। ছড়িয়েছে মিমের বন্যা। ছড়িয়েছে হাসির ফোয়ারা। বাস্তবে মরণাপন্ন রোগীকে বাঁচাতে ডাক্তররা অনেক সময়েই শক থেরাপি ব্যবহার করে থাকেন যাতে ফের হৃদযন্ত্র সচল হয়। কিন্তু যে যন্ত্রের মাধ্যমে শক দেওয়া হয়, তার পরিবর্তে সিরিয়ালে ব্যবহৃত হয়েছে একজোড়া ফ্লোর স্ক্রাবার। ডাক্তারকে বলতে দেখা গিয়েছে, ‘‌আমি জানি না, উনি বাঁচবেন কি না, তবে আমরা সব রকম চেষ্টা করব।’‌ আর তারপরই দেখা যাচ্ছে শক দেওয়ার জন্য তিনি ব্যবহার করছেন স্ক্রাবার। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল ইন্ডাস্ট্রি বার বার নানা সময়ে নানা উদ্ভট, অদ্ভুত অযৌক্তিক, অবৈজ্ঞানিক দৃশ্য, ঘটনা, প্রপসের আমদানি ঘটিয়ে দর্শকের মধ্যে হাসির উদ্রেক ঘটিয়েছে। ছবি নির্মাতাদের ক্রিয়াকলাপে অবাক হয়ে গিয়েছেন দর্শক। তারই সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে উজ্জ্বল হয়ে রইল এই স্ক্রাবার-দৃশ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget