Bhagyashree: আবার বিয়ে করলেন ভাগ্যশ্রী!
সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রীর বিয়ের ভিডিও প্রকাশ হতেই হইচই পড়ে গিয়েছে। কাকে নতুন করে বিয়ে করলেন 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী?

মুম্বই: আবার বিয়ে করলেন ভাগ্যশ্রী (Bhagyashree)। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রীর বিয়ের ভিডিও প্রকাশ হতেই হইচই পড়ে গিয়েছে। কাকে নতুন করে বিয়ে করলেন 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyar Kiya) অভিনেত্রী?
আসছে নতুন রিয়েলিটি শো 'স্মার্ট জোড়ি'। এই মুহূর্তে নেট মাধ্যমে আলোচনার বিষয় এই অভিনব রিয়েলিটি শো। যেখানে উপস্থিত থাকতে দেখা যাবে বলিউডের একাধিক রিয়েল লাইফ জুটিকে। সম্প্রতি নেট দুনিয়ায় 'স্মার্ট জোড়ি' রিয়েলিটি শোয়ের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্বামী হিমালয় দাসানি মালা পড়িয়ে দিচ্ছেন ভাগ্যশ্রীর গলায়। আর তারপরই নিজের বিয়ে নিয়ে নানা আবেগপ্রবণ কথা বলতে শোনা যাচ্ছে অভিনেত্রীকে। ভিডিওতে ভাগ্যশ্রী এবং তাঁর স্বামী হিমালয় দাসানি দুজনকেই বিয়ের সাজে দেখা গিয়েছে পোস্ট হওয়া ভিডিওতে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী ভাগ্যশ্রীকে বলতে শোনা যাচ্ছে, কীভাবে পরিবারের সদস্যদের অপছন্দের পরও হিমালয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। অভিনেত্রী জানান, জীবনের শুরুর দিনগুলোয় যখন হিমালয়ের কথা পরিবারকে জানান তিনি, তখন তাঁরা একেবারেই মেনে নেননি। পরিবার নয়তো হিমালয় দাসানি, দুয়ের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হয় তাঁকে। আর তিনি হিমালয়কেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে নতুন জীবন শুরু করেন। বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, পরিবারের অমতে বিয়ে হওয়ার কারণে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। ভিডিওতে ভাগ্যশ্রীকে বলতে শোনা যায়, কখনও কখনও বাবা-মায়েদেরও উচিত ছেলেমেয়েদের আশা আকাঙ্খার কথা শোনা।
প্রসঙ্গত, 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ভাগ্যশ্রীর। সলমন খানের বিপরীতে অভিনয় করা এই ছবি দুর্দান্ত সফল হলেও তারপরই হিমালয় দাসানিকে বিয়ে করে ছবির জগত থেকে সরে যান।
Before You Go
Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা





















