এক্সপ্লোর

নিজের অজান্তেই উত্তমকুমারের কালো কোট পরে শ্যুটিং করতেন ভাস্বর!

সোশ্যাল মিডিয়ায় মহানায়ক নয়, কালো কোট পরা নিজের পুরনো একটি ছবি ভাগ করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে তাঁর লেখা লম্বা ক্যাপশানে লুকিয়ে রইল একটা গল্প

কলকাতা: একই দিনে গুরুপূর্ণিমা আর মহানায়কের মৃত্যুদিন। সোশ্যাল মিডিয়ায় উত্তমকুমারের সঙ্গে নিজেদের ছোট ছোট অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। কেউ বা কেবল শ্রদ্ধা জানালেন। কেবল ভার্চুয়াল নয়, টলিগঞ্জে মহানায়কের মূর্তিতে মালা পরিয়ে স্মরণ করা হয় বাংলা ছবির কিংবদন্তিকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মহানায়ক নয়, কালো কোট পরা নিজের পুরনো একটি ছবি ভাগ করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে তাঁর লেখা লম্বা ক্যাপশানে লুকিয়ে রইল একটা গল্প।

ভাস্বর লিখছেন, 'জানেন, কেন আজ এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলাম? আমি যখন 'জন্মভূমি' ধারাবাহিকে কাজ করতাম, তখন হামেশাই আমায় কোট পরতে হত। একদিন এই কালো কোটটা পরে শট দিয়ে এসে মেক আপ রুমে বসেছি। ড্রেসার নিমাই কাকা এসে বললেন, 'জানো তুমি আজ কার কোট পরে শ্যুটিং করেছ?' আমি 'না' বলাতে, উনি বললেন 'এটা বড়বাবুর জিনিষ। তোমায় পরালাম।' আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম 'বড়বাবু কে?' মুচকি হেসে কাকা জানালেন, উত্তমকুমার! আমার সারা শরীরে কেমন ঘাম হতে লাগল। শিহরণ হল। এ তো সাংঘাতিক পাওয়া। অনেকবার বলেছিলাম, আমায় দিয়ে দাও, বাড়ি নিয়ে যাই। সে আর হয়নি। গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন, যতদিন সিনেমা থাকবে। আর একটা কথা-প্রতি বছরের মত আজ আমার 'নায়ক' দেখার দিন।'

লম্বা পোস্টের নিচে কিংবদন্তির কালো কোট পরা পুরনো ছবিটিও জুড়ে দিলেন ভাস্বর। অভিনেতার সেই ছবির কমেন্টে নেটাগরিকরা ওস্কালেন পুরনো ধারাবাহিক 'জন্মভূমি'-র স্মৃতিও। সেই কোট পাওয়া হয়নি ভাস্বরের। তবে কাকতালীয়ভাবে উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পরে বিয়ে হয়েছিল ভাস্বরের।

ক্যাপশানে ভাস্বর খোলসা করলেন আরও এক তথ্য। উত্তমকুমারের প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে নাকি সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' ছবিটি দেখেন ভাস্বর। এভাবেই শ্রদ্ধা জানান, শিক্ষা নেন মহানায়কের থেকে। তাঁর কথায়, 'গুরু আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন, যতদিন সিনেমা থাকবে'

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget