এক্সপ্লোর

Big Boss OTT 3: আরমানকে 'ডিভোর্স' দিতে চান পায়েল, সন্তানদের নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত

Armaan Malik Payal Divorce: সূত্রের খবর, আর স্বামীর বহুবিবাহের সম্পর্ক মানতে চান না পায়েল। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান আরমান কৃতিকার সঙ্গে থাকুন। সন্তানদের দেখভাল তিনি করবেন।

Big Boss OTT 3: বিগ বস, টেলিভিশনের এই নন-ফিকশন শো নিয়ে প্রতি সিজনেই থাকে বিতর্ক। আর এবছরের বিগ বস ওটিটি ৩' সিজনের 'বিগ বসের ঘরে' যাওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে রয়েছে তিনটি নাম, ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। তাঁদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার প্রায় সমস্ত মাধ্যমেই। সম্প্রতি শোনা গিয়েছে, আরমানকে এবার ডিভোর্স দিতে চান তাঁর প্রথম স্ত্রী পায়েল। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত চলতে থাকা সমালোচনা এবং ট্রোলের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পায়েল মালিক। পায়েলের কথায়, যতদিন তাঁর ব্যাপারে কথা হচ্ছিল সহ্য করে নিয়েছিলেন তিনি। তবে এবার প্রভাব পড়ছে তাঁর সন্তানদের উপর। সেটা তিনি কোনওভাবেই মানতে পারছেন না। আর সেই কারণেই এবার ইউটিউবার আরমান মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চান তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিক। 

এবছর বিগ বস ওটিটি ৩- তে প্রতিযোগী হিসেবে এসেছিলেন ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। তবে পায়েল ইতিমধ্যেই শো থেকে বাদ পড়েছেন। রয়েছেন আরমান এবং কৃতিকা। ২০১১ সালে পায়েল এবং আরমান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর ৬ বছর পর পায়েলেরই প্রিয় বন্ধু কৃতিকাকে বিয়ে করেন আরমান। চার সন্তানের মা-বাবা আরমান, পায়েল এবং কৃতিকা। 

সম্প্রতি একটি ভ্লগে পায়েল জানিয়েছেন, বিগ বসের ঘর থেকে আরমান এবং কৃতিকা বেরিয়ে এলে তাঁদের সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়ে আলোচনা করবেন তিনি। সন্তানের ভালভাবে বেড়ে ওঠাই এখন পায়েলের কাছে প্রাধান বিষয়, যেকথাও জানিয়েছেন তিনি। পায়েল আরও বলেছেন, সোশ্যাল মিডিয়ায় যা চলছে সেই নাটক, হিংসা, ট্রোল আর নিতে পারছেন না তিনি। এতদিন বিষয়টা তাঁর উপরে ছিল। এবার প্রভাব পড়ছে সন্তানদের উপরে। সেটা খুবই আতঙ্কের এবং বিরক্তিকর। আর সেই কারণেই আরমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চান তিনি। পায়েল বলেছেন, আরমান কৃতিকার সঙ্গে থাকুন। আর তিনি বাচ্চাদের খেয়াল রাখবেন। 

ওই ভ্লগে পায়েল আরও বলেছেন, 'গোটা ঘটনায় আমি খুবই বিরক্ত। হয় আমাদের তিনজনকেই আলাদা হতে হবে অথবা দু'জনকে আলাদা হতে হবে কিংবা আমি চলে যাবে। এটাই হতে পারে। আরমান এবং কৃতিকা জানেন না যে বাইরে কী চলছে। আমি জানি। আমার সারা জীবনে এত ঘৃণা, এত ট্রোলের সম্মুখীন আমি হইনি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সন্তানদের এর মধ্যে আনতে চাই না।'    

আরও পড়ুন- সারা তেন্ডুলকর এখন অতীত, ডিসেম্বরে এই অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন শুভমন গিল? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget