এক্সপ্লোর

Bigg Boss OTT: ইনস্টাগ্রাম লাইভে শমিতা শেট্টি ও রাকেশ বাপাত, উত্তর দিলেন অনুরাগীদের প্রশ্নের

Bigg Boss OTT: লাইভে শমিতা জানান রাকেশের কোন জিনিসটা তাঁর কাছে বেশি আকর্ষণীয়। 'আমাকে রাকেশের সরলতাই তাঁর প্রতি আকৃষ্ট করেছে।' 

নয়াদিল্লি: রবিবার অভিনেত্রী শমিতা শেট্টির ইনস্টাগ্রাম লাইভে দেখা গেল রাকেশ বাপাতকে। লাইভে স্বাভাবিকভাবেই বিভিন্ন অনুরাগীর নানা ধরনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলেন। তাঁরা উত্তরও দেন সেইসব প্রশ্নের। রাকেশের এমনিতে পেন্টিংয়ের প্রতি ঝোঁক আছে। এক অনুরাগী সেই সূত্র ধরেই পোস্ট করেছেন যে যদি শমিতা শেট্টিকে আঁকতে হয় তাহলে রাকেশ তাঁকে কোথায় কল্পনা করবেন?

'এটা খুবই মজার প্রশ্ন কিন্তু। আমার মনে হয় শমিতা সমুদ্র সৈকতে দাঁড়ানো অবস্থায় আঁকতে পছন্দ করব। সামনে সমুদ্র, আর ওর চুলের ভিতর দিয়ে হাওয়া খেলবে, হয়তো একটা ঢেউ খেলানো ড্রেস থাকবে। বালিতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আঁকতে পছন্দ করব,' উত্তরে বলেন রাকেশ। স্বভাবতই এমন সুন্দর বিশ্লেষণে মুগ্ধ শমিতাও। 

লাইভে শমিতা জানান রাকেশের কোন জিনিসটা তাঁর কাছে বেশি আকর্ষণীয়। 'আমাকে রাকেশের সরলতাই তাঁর প্রতি আকৃষ্ট করেছে।' 

সবশেষে অনুরাগীদের ছোট্ট সারপ্রাইজও দেন রাকেশ। প্রথম থেকেই দেখা যাচ্ছিল দু'জনে ভিন্ন স্থান থেকে লাইভে যোগ দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, আসলে তাঁরা একই জায়গায় রয়েছেন। 

এক অনুরাগী জানতে চান রাকেশ ও শমিতা একসঙ্গে থাকছেন কি না। 'না', হাসতে হাসতে উত্তর দেন অভিনেত্রী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shamita Shetty (@shamitashetty_official)

সম্প্রতি শেষ হয়েছে 'বিগ বস ওটিটি'। এবারের বিগ বসের সবচেয়ে চর্চিত জুটি শমিতা শেট্টি ও রাকেশ বাপাত। তাঁদের নিয়ে কথোপকথন নেহাত কম হয়নি। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনায় ঘি পড়ে তাঁদের ডিনার ডেটে। শুক্রবার, মুম্বইয়ে প্রথমবার বিগ বসের বাইরে ক্যামেরাবন্দি হন যুগলে, তাঁদের 'রোমান্টিক ডেট'-এর পথে। তাঁদের শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'বাস্তিয়ান'-এর সামনেই দেখা যায়। পাপারাৎজিদের ক্যামেরায় হেসে পোজও দেন দুজনে।

পরনে ন্যুড ড্রেস ও স্টিলেটো পায়ে নজর কাড়ছিলেন অভিনেত্রী। খুব কম মেকআপ ছিল। অন্যদিকে রাকেশ পরেছিলেন কালো শার্ট ও নীল ডেনিম। 'বিগ বস ওটিটি'-এর বাড়িতে রাকেশ ও শমিতার প্রথম আলাপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget