এক্সপ্লোর

বায়োপিকে আমাকে অতিমানব দেখানো হয়নি: ধোনি

নিউইয়র্ক: বায়োপিকে তাঁকে কোনওভাবেই ‘অতিমানব’ দেখানো যাবে না। ছবিতে শুধু তাঁর যাত্রাপথই তুলে ধরতে হবে। এ কথা গোড়াতেই পরিচালক নীরজ পাণ্ডেকে জানিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী ৩০ সেপ্টেম্বর সারা বিশ্বে মুক্তি পাবে ধোনির বায়োপিক ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’। এই উপলক্ষ্যে সিনেমার প্রচারের জন্য স্ত্রী সাক্ষীকে নিয়ে ধোনি এসেছেন নিউইয়র্কে। সঙ্গে রয়েছেন প্রযোজক অরুণ পাণ্ডে। প্রোমোশনাল অনুষ্ঠানে ধোনি তাঁর ছোট্ট একটা শহরের এক প্রতিভাবান কিশোর থেকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠার কাহিনী জানিয়েছেন। ধোনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি পরিচালককে একটা কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে, সিনেমায় আমাকে অতিমানব করে দেখানো যাবে না। এটা একটা পেশাদার খেলোয়াড়ের যাত্রার কাহিনী। সিনেমায় এটাই তুলে ধরতে হবে’। ধোনি বর্তমানেই বেশি স্বচ্ছন্দ। তাঁর পক্ষে পিছন ফিরে তাকিয়ে জীবনের কাহিনী নীরজকে বলাটা খুবই কঠিন ছিল। ধোনি তাঁর বায়োপিক ইতিমধ্যেই অসম্পাদিত আকারে দেখে ফেলেছেন। তিনি জানিয়েছেন, সিনেমাটি দেখতে গিয়ে ফেলে আসা দিনগুলি তাঁর মনে সতেজ হয়ে উঠেছিল। ছোটবেলার স্মৃতি মনে ভিড় করেছিল। সেই বাড়ি, স্কুল, খেলার মাঠ। এ কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ক্যাপ্টেন কুল। তিনি বলেছেন, কিছুক্ষণের জন্য এভাবে অতীতে ফিরে দেখাটা দারুন ব্যাপার। এতে অন্যরা একজনকে কীভাবে দেখছেন, তা বোঝা যায়। আমি কোনওদিনই আমার বাবা-মায়ের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলিনি।কিন্তু তাঁরা আমার ব্যাপারে কী ভাবেন, তা এক ঝলকে জানা গেল। ধোনি জানিয়েছেন, সিনেমার প্রস্তাব আসার পর তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কিন্তু যখন বোঝা গেল যে, এতে আমার জীবনের কাহিনী তুলে ধরা হবে, তখন আর কিছু মনে হয়নি।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget