এক্সপ্লোর

Bipasha Basu: আজ বিপাশা বসুর জীবনের বিশেষ একটি দিন

Bipasha Basu Pregnancy: কিছুদিন আগেই সাধের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। আজ অভিনেত্রীর জীবনে বিশেষ একটি দিন।

মুম্বই: জীবনের বিশেষ সময়টা কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) এবং তাঁর অভিনেতা স্বামী কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। নানা জল্পনা কল্পনা, গুঞ্জনের মধ্যেই অভিনেত্রী জানিয়ে দিয়েছেন যে, তিনি মা হতে চলেছেন। বিপাশা এবং কর্ণের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। কিছুদিন আগেই সাধের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। আজ অভিনেত্রীর জীবনে বিশেষ একটি দিন।

আজ কী হতে চলেছে বিপাশা বসুর জীবনে?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল সাধের অনুষ্ঠান আয়োজন হয়েছে বলিউড ডিভা বিপাশা বসুর জন্য। গত সপ্তাহেই অভিনেত্রীর মা মেয়েকে সাধ দেন। আর আজ পরিবার এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের পক্ষ থেকে সাধভক্ষণ করানো হবে বিপাশা বসুকে। জানা গিয়েছে, ছোট্ট সন্তান আসতে চলেছে অভিনেত্রী ও কর্ণর জীবনে। তাকে স্বাগত জানানোর সমস্ত রকম প্রচেষ্টা চালানো হয়েছে। সূত্রের খবর, করোনা ভাইরাসের প্রকোপ যাতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছডিয়ে পড়তে না পারে, তার জন্য চলছে প্রস্তুতি। শোনা যাচ্ছে, বিপাশা বসুর সাধের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জনা কুড়ি অতিথি অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরাই থাকবেন সেখানে। 

আরও পড়ুন - Raju Srivastava: 'কুলি'র শ্যুটিংয়ে আহত অমিতাভ, জানতে পেরে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব

প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেছেন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। কর্ণের বাহুলগ্না বিপাশা। দুজনের মুখেই হাসি। অভিনেত্রী এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই সোহাগটাই আমার রোজকার শক্তির আসল উৎস'। হাসিতে উপচে পড়ছেন দুজনেই, চেয়ে আছেন ক্যামেরার দিকে। ছবির সঙ্গে 'মনকিলাভ' হ্যাশট্যাগও ব্যবহার করেছেন বিপাশা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই একই ছবি শেয়ার করে নিয়েছেন কর্ণ। তাঁর ক্যাপশানেও ঝলমল করছে ভালোবাসা। কর্ণ লিখেছেন, 'শুধু আমার।'

সদ্য একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, ২০২০ সালেই মা হওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অনেকদিন থেকেই তিনি ও কর্ণ পরিবার পরিকল্পনা করছিলেন। আর সেই কারণেই নতুন কাজ করা বন্ধ করে দিয়েছিলেন বিপাশা। তাঁর পরিকল্পনা ছিল, পুরো সময়টা দেবেন পরিবারকেই। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা পিছিয়ে দিয়েছিল এই পরিকল্পনা। বিপাশা আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি। প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। আর তাই সন্তানসম্ভবা হওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দেন অভিনেত্রী। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget