এক্সপ্লোর

Emraan Hashmi: আওয়ারাপন ২-র শ্যুটিং চলাকালীন গুরুতর আঘাত, অস্ত্রোপচার ঠিক কী হয়েছে ইমরান হাশমির?

Awarapan 2: রিপোর্ট অনুযায়ী রাজস্থানে আওয়ারাপন ২-র শ্যুটিং চলাকালীনই আহত হন ইমরান হাশমি।

নয়াদিল্লি: ইমরান হাশমির (Emraan Hashmi) বিখ্যাত সিনেমা 'আওয়ারাপন'-র সিক্যুয়েল 'আওয়ারাপন ২' (Awarapan 2) পরের বছরেই আসতে রিলিজ় হতে চলেছে। সেই সিনেমার শ্যুটিং জোরকদমে চলছিল। তবে সেই শ্যুটিংয়ের সময়েই গুরুতর আঘাত পান ইমরান হাশমি। একাধিক রিপোর্ট অনুযায়ী তাঁর তলপেটে এই চোটের জেরে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে।

আওয়ারাপনের একটি টানটান দৃশ্যে শ্যুটিংয়ের সময় কোনও এক উঁচু স্থান থেকে পড়ে যান ইমরান। তাঁর তলপেটের পেশি ছিঁড়ে যায় বলে খবর। শুরু হয় রক্তক্ষরণ। এই চোট এতটাই গুরুতর ছিল যে তৎক্ষনাৎ তাঁর মেডিক্যাল সহযোগিতার এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন তিনি আর শ্যুটিং করবেন না বলেই মনে করা হচ্ছিল। তবে রিপোর্ট অনুযায়ী সকলে যে সময়ে ইমরান হাশমি সেটে ফিরবে বলে মনে করছিলেন, তার অনেক আগেই তিনি সেটে ফিরে আসেন। রবিবার পেটে ব্যান্ডেজ করা ইমরান হাশমির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কড়া নজরদারির মধ্যে বলিউড তারকা আপাতত রাজস্থানে শ্যুটিং শুরু করেছেন। তবে তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর অ্যাকশন দৃশ্যগুলি সীমিত করা হয়েছে এবং তাঁর সূচিও অত্যন্ত ভালভাবে ভেবেচিন্তে তৈরি করা হচ্ছে, যাতে সিনেমার শ্যুটিংও কোনওভাবে ব্যাহত না হয় এবং তাঁর শরীরও ঠিক থাকে। নিজের কাজের প্রতি ইমরানের এই দায়বদ্ধতা নাকি আওয়ারাপন দলের সকলকেই হতচকিত এবং একই সঙ্গে অনুপ্রাণিতও করেছে।

অপরদিকে, পথ দুর্ঘটনায় আক্রান্ত অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। অভিযোগ, মত্ত অবস্থায় একটি গাড়ির চালক নোরা ফতেহির গাড়িকে ধাক্কা মারে। নোরা ফতেহি একটি শো-তে অংশ নিতে যাচ্ছিলেন নোরা। সেখানে যাওয়ার পথেই তিনি আক্রান্ত হন। জানা যাচ্ছে, মাথায় তীব্র আঘাত পান নোরা, মাথায় সিটি স্ক্যান করা হয় তাঁর। তবে আঘাত গুরুতর নয় বুঝতে পেরেই তাঁকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার অনুমতি দেওয়া হয়। তিনি যোগ দেন শো-এ। মুম্বইয়ে আয়োজিত Sunburn Festival-এ অনুষ্ঠান ছিল আমেরিকার ডিজে ডেভিড গেটার। সেখানে পারফর্ম করার কথা নোরার। তাঁর দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।          

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget