এক্সপ্লোর

Riddhi Sen: 'বেস্ট অফ লাক', 'বিসমিল্লা' মুক্তির আগে পর্দার সন্তান ঋদ্ধিকে শুভেচ্ছা কাজলের

Kajol Wishes Riddhi: ২০১৮ সালে মুক্তি পায় 'হেলিকপ্টার ইলা'। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কাজল ও ঋদ্ধি সেন। হিন্দি এই ছবির পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার।

কলকাতা: আজ, ১৯ অগাস্ট, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋদ্ধি সেন অভিনীত 'বিসমিল্লা' (Bismillah)। আর ছবি মুক্তির ঠিক আগের দিন ট্যুইটার পোস্টে পর্দার সন্তানকে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। সেই পোস্ট শেয়ার করলেন আপ্লুত ঋদ্ধি সেন (Riddhi Sen)।

'বিসমিল্লা'কে শুভেচ্ছা কাজলের

১৮ অগাস্ট ট্যুইটারে দুটি ছবি পোস্ট করেন কাজল। একটি ছবিতে দেখা গেল ঋদ্ধি ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। অপর ছবিতে ঋদ্ধি সেন একা। দুটোই 'বিসমিল্লা' ছবির স্টিল। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'বেস্ট অফ লাক ঋদ্ধি সেন, আগামিকাল ছবির মুক্তি এবং আমি নিশ্চিত তুমি দুর্দান্ত কাজ করবে।' সেই সঙ্গে পোস্ট করেন 'বিসমিল্লা'র ট্রেলারের লিঙ্ক। 

 

শুক্রবার সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ঋদ্ধি লেখেন, 'আমাদের বিসমিল্লার গোটা টিম এটা দেখে উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ কাজল ম্যাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhi Sen (@riddhi_sen_)

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় 'হেলিকপ্টার ইলা'। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কাজল ও ঋদ্ধি সেন। হিন্দি এই ছবির পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। ছবিতে উঠতি গায়িকা ও একক মায়ের চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। সেখানে তাঁর ছেলের ভূমিকায় ঋদ্ধিকে দেখা যায়। 

মুক্তি পেয়েছে 'বিসমিল্লা'

এক শিল্পীর কাছে ঠিক কী বড়? শিল্পের প্রতি ভালবাসা, সম্মান নাকি স্বীকৃতি? বাঁশি আর সানাইয়ের সুরে বাঁধা এই ছবি তুলে ধরবে এক শিল্পীর জীবনের টানাপোড়েনকে। বাঁশি বাজাতে বাজাতে সানাইয়ের তালিম, তারপরে স্বীকৃতির খোঁজে লড়াই.. সব মিলিয়ে সুরে বাঁধা, টান টান 'বিসমিল্লা'-র ট্রেলার। 

আরও পড়ুন: Shamshera on Amazon Prime: এবার ওটিটিতে 'শামশেরা', কোথায় দেখা যাবে রণবীর কপূরের ছবি?

'বিসমিল্লা' ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh) ও অন্যান্যরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget