এক্সপ্লোর

Shamshera on Amazon Prime: এবার ওটিটিতে 'শামশেরা', কোথায় দেখা যাবে রণবীর কপূরের ছবি?

Shamshera on OTT: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ২২ জুলাই মুক্তি পায় রণবীর কপূরের ছবি 'শামশেরা'। চার বছরের বিরতির পর পর্দায় ফিরলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই রণবীর কপূরের অনুরাগীরা এই ছবি নিয়ে আশাবাদী।

নয়াদিল্লি: সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত 'শামশেরা' (Shamshera)। এবার সেই ছবি মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। কবে কোথায় দেখা যাবে রইল সমস্ত তথ্য।

ওটিটিতে 'শামশেরা'

আজ শুক্রবার, ১৯ অগাস্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছে রণবীর কপূর অভিনীত 'শামশেরা'। 'যশ রাজ ফিল্ম'-এর চতুর্থ ছবি এটি যা অ্যামাজন প্রাইমে মুক্তি পেল। এর আগে জয়েশভাই জোরদার, সম্রাট পৃথ্বীরাজ, বান্টি অউর বাবলি ২ প্রিমিয়ার হয়েছিল এই প্ল্যাটফর্মে। অ্যাকশন ঘরানার ছবি 'শামশেরা'-এ দ্বৈত চরিত্রে দেখা গেছে রণবীর কপূরকে। বল্লি ও তাঁর বাবা শামশেরার চরিত্রে দেখা গেছে তাঁকে।

ছবির গল্প মূলত কাল্পনিক এক শহর কাজাকে কেন্দ্র করে তৈরি। যেখানের বাসিন্দারা যোদ্ধা। সেই যোদ্ধা জাতিকে শুদ্ধ সিংহ অত্যাচার করে, দাস বানিয়ে বন্দি অবস্থায় রেখেছে। এই বন্দি জাতির হয়ে প্রতিনিধিত্ব করে অত্যাচারের হাত থেকে তাঁদের বাঁচানোর নিরন্তর চেষ্টা করে চলে শামশেরা। তাঁদের হৃত গৌরব ও স্বাধীনতা ফেরানোর চেষ্টা করে। 'লার্জার দ্যান লাইফ' এই ছবি গোটা পৃথিবীর দেখার জন্য চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্মে। তামিল, তেলুগু ও হিন্দিতে দেখা যাবে এই ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ২২ জুলাই মুক্তি পেয়েছে রণবীর কপূরের ছবি 'শামশেরা'। চার বছরের বিরতির পর পর্দায় ফিরলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই রণবীর কপূরের অনুরাগীরা এই ছবিকে নিয়ে আশাবাদী ছিলেন। 'শামশেরা' মুক্তি পাওয়ার আগে বিভিন্ন মাধ্যমে চলছিল প্রচার। তাতে কোথাও খামতি রাখতে চাননি নির্মাতারা। চার বছর পর পর্দায় ফেরার উচ্ছ্বাস ধরা পড়ছিল রণবীরের চোখেও। কিন্তু এত প্রচার, প্রত্যাশার ফল কি দেখা গিয়েছিল বক্স অফিস কালেকশনে (Shamshera Box Office Collection)? প্রথমদিন কত টাকার ব্যবসা করে এই ছবি?

আরও পড়ুন: Bollywood: এক সিনেমায় দেখা যাবে সারা আলি খান ও জাহ্নবী কপূরকে?

প্রত্যাশা মতো প্রথমদিন ব্যবসা করতে পারেনি এই ছবি। মুক্তির দিন এই ছবি ব্যবসা করে ১০.২৫ কোটি টাকার। তবে তরণ আদর্শ একটি পোস্ট করেন। যার মাধ্যমে জানা যায়, ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথমদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'শামশেরা'। সেই তালিকার শীর্ষে রয়েছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এরপর যথাক্রমে 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে 'শামশেরা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget