এক্সপ্লোর

Dussehra News: ‘সীতাকে অ্যাসিড তো মারোনি! অশুভ শক্তি নয়, একটু দুষ্টু ছিলে’, দশেরায় রাবণের প্রশংসা করে বিপাকে অভিনেত্রী

Simi Garewal's Ravana Post: বৃহস্পতিবার দশেরা উপলক্ষে যখন সাজ সাজ রব চারিদিকে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন সিমি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেত্রী সিমি গরেওয়ালের মতে, রাবণকে 'একটু দুষ্টু'।
  • রাবণ সীতাকে সম্মান দেখিয়েছিলেন বলে মত তাঁর।
  • নেটিজেনদের রোষে পোস্ট মুছতে হল তাঁকে।

মুম্বই: দশেরার পোস্ট ঘিরে বিতর্কে বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। রাবণ সম্পর্কে প্রশংসামূলক বার্তা পোস্ট করেছিলেন তিনি। আর তাতেই তাঁর উপর ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। পরিস্থিতি এমন হল যে, সীতার মতো তাঁকে যদি অপহরণ করার কথা বললেন কেউ। কেউ আবার তাঁকে বিকৃতমনস্ক বলেও কটাক্ষ করলেন। শেষ পর্যন্ত পোস্টই মুছতে হল সিমিকে। (Simi Garewal's Ravana Post)

বৃহস্পতিবার দশেরা উপলক্ষে যখন সাজ সাজ রব চারিদিকে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন সিমি। তিনি লেখেন, ‘রাবণ, প্রতি বছর এই দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় উদযাপন করি আমরা, কিন্তু তোমার আচরণ পুনর্বিবেচনা করে দেখা উচিত, ‘অশুভ শক্তি’ বলে দাগিয়ে দেওয়ার পরিবর্তে তোমাকে ‘একটু দুষ্টু’ বলা উচিত’। (Dussehra News)

রাবণের উদ্দেশে চিঠিতে সিমি আরও লেখেন, ‘তুমি কীই বা করেছো? এক মহিলাকে তাড়াহুড়োয় অপহরণ করেছিলে জানি,  কিন্তু ওঁকে তুমি যা সম্মান দিয়েছো, আজকের দুনিয়ায় আমরা মহিলাদের ততটা সম্মান দিই না। তুমি ভাল খেতে দিয়েছো, আশ্রয় দিয়েছো, এমনকি মহিলা নিরাপত্তারক্ষীও দিয়েছো। বিনম্রতা থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিলে, প্রত্যাখ্যাত হয়েও অ্যাসিড ছুড়ে মারোনি। ভগবান রাম যখন তোমাকে হত্যা করলে, ক্ষমা চাওয়ার মতো বিচক্ষণতা দেখাতে পেরেছিলে। আর আমার মনে হয়, আমাদের গোটা সংসদের চেয়ে তুমি অনেক বেশি শিক্ষিত ছিলে। বিশ্বাস করো, তোমাকে পোড়ানোর মতো কোনও গুরুতর কারণ নেই, তাও পোড়ানো হচ্ছে কারণ এটাই এখন চলছে বাজারে’।


Dussehra News: ‘সীতাকে অ্যাসিড তো মারোনি! অশুভ শক্তি নয়, একটু দুষ্টু ছিলে’, দশেরায় রাবণের প্রশংসা করে বিপাকে অভিনেত্রী

সিমির ওই পোস্ট চোখে পড়া মাত্র তাঁকে আক্রমণ করতে নেমে পড়ে নেটিজেনদের একাংশ। একজন লেখেন, ‘আপনাকে যখন অপহরণ করবে, সব প্রেম উবে যাবে। তখন পুলিশ যদি বলে, ‘শুধু অপহরণই তো করেছে, বিয়েই তো করতে চাইছে, আপনি কিন্তু মানবেন না’। রাবণকে মোটেই ভুল বোঝেননি কেউ, রাবণ হিংসার আশ্রয় নিয়েছিলেন বলেও দাবি করেন কেউ কেউ। সিমিকে সমর্থন না করলেও, ‘রামায়ণে’র যে বিভিন্ন সংস্করণ রয়েছে, রাবণের চরিত্র যে এক এক জায়গায় এক এক রকম, তা স্মরণ করিয়ে দেন কেউ কেউ। কিন্তু বিতর্কের জেরে শেষ পর্যন্ত পোস্টটি মুছতে বাধ্য হন সিমি। সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়ে আগেও বিতর্কে জড়িয়েছেন তিনি। বিশেষ করে সলমন খানকে সমর্থন করায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget