এক্সপ্লোর

Sushmita Sen : ছোট মেয়ে আলিশার জন্মদিনে স্মৃতির সরণিতে সুস্মিতা, লিখলেন হৃদয়গ্রাহী নোট

ছোট মেয়ে আলিশার ১২তম জন্মদিনে স্মৃতির সরণিতে হাঁটলেন সুস্মিতা সেন। শেয়ার করেছেন একটি হৃদয়গ্রাহী নোট। আলিশার ছোটবেলার কিছু ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

নয়া দিল্লি : ছোট মেয়ে আলিশার ১২তম জন্মদিনে স্মৃতির সরণিতে হাঁটলেন সুস্মিতা সেন। শেয়ার করেছেন একটি হৃদয়গ্রাহী নোট। আলিশার ছোটবেলার কিছু ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

প্রাক্তন মিস ইউনিভার্স তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যা তাঁর ছোট মেয়ের সুন্দর স্মৃতি ফিরিয়ে এনেছে। আলিশার শৈশবের ছবি থেকে শুরু করে তাদের সাম্প্রতিক পারিবারিক ছবি পর্যন্ত, ভিডিও জুড়ে রয়েছে তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলির একটি সম্পূর্ণ প্যাকেজ।

একটি ভিডিও শেয়ার করে সুস্মিতা লিখেছেন, শুভ ১২তম জন্মদিন আলিশা। ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহার এবং আমার জীবনের ভালোবাসার জন্য ... শুভ জন্মদিন আমার সোনা মা !! জন্মানোর জন্য তোমাকে ধন্যবাদ ... তুমি এই পৃথিবীটাকে একটি সুন্দর জায়গা বানিয়ে তুলেছ ... প্রতিটি ক্ষণস্থায়ী মুহুর্তের সাথে যোগ করেছ ... আরও মঙ্গল, দয়া এবং ভালোবাসা !!! আমি তোমাকে নিয়ে খুব গর্বিত!!!

তিনি তাঁর বড় মেয়ে রিনি সেনকেও অভিনন্দন জানিয়ে লিখেছেন, "অভিনন্দন @reneesen47 তুমি তোমার দিদির মতোই ১২ বছর বয়সি ... কি জাদুকরী যাত্রা।"

"আমরা তোমাকে ভালবাসি আলিশা, ঈশ্বর তোমাকে ঐশ্বরিক প্রাচুর্য দিয়ে আশীর্বাদ করুন ... তুমি সবসময় ভালোবাসায় লালিত থাকো !! দুগ্গা দুগ্গা, মা, " লিখেছেন 'আরিয়া'-খ্যাত অভিনেত্রী।

সুস্মিতা সেনের দুই মেয়ে রয়েছে- রিনি সেন ও আলিশা সেন। তিনি ২০০০ সালে তাঁর বড় মেয়ে রিনি এবং ২০১০ সালে তাঁর ছোট মেয়ে আলিশাকে দত্তক নিয়েছিলেন। তাঁর মেয়েদের প্রতিপালন এবং তাঁদের যথাযথ লালন -পালনের জন্য সুস্মিতা অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নেন।

তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি সত্যিই এটি করতে চাই ? বাড়িতে একটি বাচ্চা এবং আমার কোম্পানি, আই এম ফাউন্ডেশন, আমার কাছে আরও অনেক কিছু আছে যা এখনই আমার মনোযোগের প্রয়োজন। এখনই তাদের উপর মনোযোগ দেওয়ার সময়।

 

সেরা শিরোনাম

Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget