এক্সপ্লোর

Abhay Deol: 'কোনও ভূমিকাই নেই', 'দেব ডি'-কে নিয়ে অনুরাগের বিরুদ্ধে বিস্ফোরক অভয়

Abhay Attacks Anurag : অনুরাগ কশ্যপ ও অভয় দেওলের বাক্যবাণ চরমে। অনুরাগের পরিচালনায় কাজ করেই  'কোনও ভূমিকাই নেই' বলে বিস্ফোরক দাবি অভয় দেওলের। 

মুম্বই: অনুরাগ কশ্যপ (Anurag Kashyap) ও অভয় দেওলের (Abhay Deol) বাক্যবাণ চরমে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গ্যাংস অব ওয়াসিপুরের পরিচালক অুরাগ কাশ্যপকে মিথ্যেবাদী বলে অভিযোগ তুলেছিলেন জিন্দেগি না মিলেগি দোবারা-র অভিনেতা অভয় দেওল। উত্তরে, প্রয়োজনের ক্ষমা চেয়ে নেওয়ার কথাও জানিয়েছিলেন বিখ্যাত এই পরিচালক। তবে ইতিমধ্যেই 'দেব ডি' নিয়ে অনুরাগের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আরও একবার জানিয়েছেন অভয় দেওল। মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাসকে আধুনিকরণ করে ফ্রেমে তুলে ধরেছিলেন অনুরাগ কশ্যপ। আর সেই ছবিতে অনুরাগের পরিচালনায় কাজ করেই  'কোনও ভূমিকাই নেই' বলে বিস্ফোরক দাবি অভয় দেওলের। 

বছরটা ২০০৯। তখনও গ্যাংস অব ওয়াসিপুর, রমন রাঘব ২.০ মুক্তি পায়নি। ভারতীয় সিনেমা বলা যায় ততদিনে একটা অন্য ঘরানার ছবির স্বাদ এনে দিয়েছেন অনুরাগ কশ্যপ। ২০০৯ সালেই মুক্তি পেয়েছিল দেব ডি। সারা দেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস নিয়ে এই প্রথমবার ছবি তৈরি হয়নি। দিলীপ কুমারের সাদা কালোর ফ্রেম থেকে ২০০২ সালে শাহরুখের রঙিন ফ্রেমে দেবদাসও দেখেছে সারা দেশ। তবে তারও ৭ বছর পর অনুরাগ একেবারেই অন্য আঙ্গিকেই এই গল্পকে ফ্রেমে দেখিয়েছিলেন। এই ছবি হিট এনেছিল। অনুরাগের এই ছবি থেকে অভয় বেশ নামও করেছিলেন। ছবিতে ছিলেন কল্কি। তবে সেসব এখন ফিকে, বরং সেই অনুরাগের ভূমিকাই মানতে নারাজ অভয় দেওল।

আরও পড়ুন, 'গদর ২'-র শ্যুটিংয়ের মাঝে খোশমেজাজে সানি ও আমিশা

অভিনেতার সঙ্গে কীভাবে চু্ক্তি রাখা উচিত, পরিচালকের জানা উচিত কথা প্রসঙ্গে, অভয় দেওল বলেন, দেব ডি-তে কোনও ভূমিকাই ছিল না অনুরাগ কাশ্যপের। উনি কিছুই তেমন বলেননি। আমায় পরিচালনা করেননি। এরপরেই আমার মধ্যে ওই চরিত্র নিয়ে আইডিয়া আসে বলে দাবি করেন অভয় দেওল। যদিও এই ইস্যুত্যে ইতিমধ্যেই তরজা তুঙ্গে। তবে গ্যাংস অব ওয়াসিপুর-র একটি সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ নিজেই জানিয়েছিলেন, অভিনেতা, অভিনেত্রীদের অভিনয় করার সময় স্বাধীনতা দেওয়া উচিত। অভিনেতার তাতে সাবলীলতা বজায় থাকে, কিছু যদি নিজের করার থাকে, তা ফ্রেমে উঠে আসে। এটা বলে তিনি বলেন, 'আমি এই ছবি অনেক দৃশ্যেই পুরোটা কী করতে হবে বলিনি অভিনেতাকে। ' তবে এরপরেই উঠে আসে গ্যাংস অব ওয়াসিপুর-র এক অভিনেতার কথা। তিনি বলেন, আমি পুরোটা করার পর , কাট বলেননি পরিচালক। কিছুটা সময় পরে তিনি তা বলেছেন। আর এখানেই সৃষ্টিশীলতা আর স্বাধীনতা অনুরাগের পরিচালনায়।

 

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget