এক্সপ্লোর

Swara Bhasker: গ্র্যান্ড রিসেপশনে লেহেঙ্গায় নজর কাড়লেন স্বরা

Swara Bhasker Fahad Ahmad Reception: প্রকাশ্যে স্বরা ও ফাহাদের গ্র্যান্ড রিসেপশনের ছবি।

মুম্বই: স্বরা ও ফাহাদের গ্র্যান্ড রিসেপশনের ছবি প্রকাশ্যে ( Swara Bhasker Fahad Ahmad reception)। লেহেঙ্গায় অসাধারণ স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের বিয়ের পর দিল্লিতে জমকালো রিসেপশনের আয়োজন করা হয়। স্বরা ও ফাহাদের রিসেপশনে উপস্থিত হয়েছেন মুম্বইয়ের তারকারা। স্বরার রিসেপশনের ছবিগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে নব দম্পতিকে খুব সুন্দর লাগছে বলে ইতিমধ্যেই ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন।

গোলাপী ব্লাউজের সঙ্গে সোনালী লেহেঙ্গায় আরও সুন্দরী হয়ে উঠেছেন বরাবরের স্মার্ট স্বরা ভাস্কর।ভারী গয়না এবং মাথায় টিকলি পরে মোহময়ী হয়ে উঠেছেন স্বরা ভাস্কর। পাশাপাশি রিসেপশনের সাজে ততটাই সুন্দর ফাহাদ। ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন  অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ১৬ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভিডিও পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।

স্বরা ও ফাহাদের দেখা হয়েছিল সিএএ-র প্রতিবাদ মিছিলে। তাই বিয়ের কার্ডেও রয়েছে সেই পোস্টার, 'কাগজ হাম নেহি দিখায়েঙ্গে'। এছাড়াও ছিল 'হাম সব এক হ্যায়' লেখা পোস্টার। সেই দৃশ্যে দেখা মিলেছিল একটি ব্রিজ, মহাত্মা গাঁধীর ছবি, মেরিন ড্রাইভ, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র পোস্টার, গালিব নামে তাঁদের প্রিয় পোষ্য বেড়াল, আর ভালবাসার বার্তা।             

প্রসঙ্গত,  স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী রেজিস্ট্রি সেরেছিলেন স্বরা ও ফাহাদ। মায়ের শাড়ি ও গয়না পরে, খুন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীদের মধ্যে স্পষ্টভাষী ও দৃঢ় বলেই পরিচিতি রয়েছে স্বরার। আর তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে তিনি যে ছকভাঙা পথে হাঁটবেন সে আর নতুন কী।

বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করে স্বরা লিখেছিলেন, 'ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য এমন যে একটি আইন রয়েছে, তাতে আমি ধন্য। নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, তাঁকে বিয়ে করার অধিকার, এগুলো যেন বিশেষ সুবিধা হিসেবে দেখা না হয়। এগুলো যেন স্বাভাবিক ভাবেই অর্জন করে মানুষ।'  

আরও পড়ুন, চশমার বাইরে রাখলেন চোখ, বলিউডের জন্মের গল্প নিয়ে 'জুবলি'-তে প্রসেনজিৎ

বিয়ের দিন মেরুনরঙা শাড়িতে সেজেছিলেন স্বরা। রঙমিলান্তি করে ফাহাদ পরেছিলেন মেরুন কাজ করা জহর কোট। মালাবদল, আইনি কাগজে সাক্ষরে বিয়ে সারা তাঁদের। ঢোলের ছন্দেও পা মিলিয়েছিলেন নবদম্পতি। সাদা গোলাপের মালায় বাঁধা পড়ল তাঁদের জীবন। স্বরা ফাহাদের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছিলেন পর্দা থেকে শুরু করে রাজনীতির ব্যক্তিত্বরাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget