এক্সপ্লোর

চিত্রনাট্যকারের 'হিন্দুবিদ্বেষী' ট্যুইটের পর কর্ণ জোহরের 'তখত' বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

হুসেনের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করা হলেও, তাঁর ওই ট্যুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, ওই ট্যুইটে তিনি হিন্দুদের অপমান করেছেন।

মুক্তির এখনও ঢের দেরি। তার আগেই শিরোনামে কর্ণ জোহরের ‘তখত’। সৌজন্যে, ছবির স্ক্রিপ্ট রাইটার হুসেন হাড্রির বিতর্কিত ট্যুইট। যেখানে বারবার তিনি ‘হিন্দু সন্ত্রাসবাদী’ শব্দ দুটি ব্যবহার করেছেন। ট্যুইটারে ট্রেন্ডই তৈরি হয়ে গিয়েছে #BoycottTakht. নেটিজেনদের ক্রমাগত ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে হাড্রিকে। হুসেনের ট্যুইটার অ্যাকাউন্ট ব্লক করা হলেও, তাঁর ওই ট্যুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, ওই ট্যুইটে তিনি হিন্দুদের অপমান করেছেন। চিত্রনাট্যকারের 'হিন্দুবিদ্বেষী' ট্যুইটের পর কর্ণ জোহরের 'তখত' বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ ট্যুইটেই কর্ণ জোহরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হয় হুসেনকে ছবির টিম থেকে বাদ দেওয়া হোক, নয় তারা ছবি বয়কট করবে। এখনও পর্যন্ত কর্ণ জোহরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনও কোনও ট্যুইটার ব্যবহারকারী আবার কর্ণকেই লাজলজ্জাহীন বলে আক্রমণ করেছেন। কর্ণ জোহরের এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। তাঁদের ভক্তরাও ছবি বয়কটের ডাক দিয়েছেন, শুধুমাত্র হুসেনের মন্তব্যের জন্যই। চিত্রনাট্যকারের 'হিন্দুবিদ্বেষী' ট্যুইটের পর কর্ণ জোহরের 'তখত' বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় এর আগেও এই হাড্রির ট্যুইট নিয়ে বিতর্ক ছড়িয়েছিল নানা মহলে। একটি ট্যুইটে তিনি লেখেন, ‘আমি একজনকে মেরে ফেলতে চাই, সত্যি।’ এর আগেও হাড্রি ট্যুইটে হিংসায় প্ররোচনা দিয়েছেন। জনগণকে সংঘর্ষে লিপ্ত হতে, বাড়িতে আগুন দিতে ও হত্যা করতে উস্কানি দিয়েছেন। তাছাড়াও ব্রাহ্মণদের সব সমস্যার মূল বলে আক্রমণ করেছেন। এই ছবির গল্প আবর্তিত হয়েছে মুঘল জমানাকে কেন্দ্র করে। কীভাবে ভাই দারার সঙ্গে সিংহাসন দখলের সংগ্রামে লিপ্ত হয়েছিলেন আউরঙ্গজেব, দেখা যাবে এই ছবিতে। ‘তখত’-এ আউরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, দারার ভূমিকায় রণবীর সিংহ। তাছাড়াও ছবিতে আছেন আলিয়া ভট্ট, করিনা কপূর, ভূমি পেডনেকর, জাহ্নবী কপূর, অনিল কপূর প্রমুখ। ২০২১-এর ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget