এক্সপ্লোর

সুশান্তর মৃত্যু মামলায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, বিবৃতি দিয়ে জানাল সিবিআই

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। সোমবার এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে যে,সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। সোমবার এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে যে,সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি সুশান্তর পরিবারের আইনজীবী বিকাশ সিংহ সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, তদন্তের অভিমূখ অন্যদিকে ঘুরে যাচ্ছে। বিকাশ বলেছিলেন, সমস্ত মনোযোগ এখন মাদক মামলার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তদন্ত কোন দিকে মোড় নিচ্ছে, তা আমরা জানতে পারছি না। এখন আমরা অসহায়। এতদিন পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে কোনও সাংবাদিক বৈঠক করেনি সিবিআই। এর পরিপ্রেক্ষিতে সিবিআই এদিন জানাল, তদন্ত চলছে। কোনও কিছুই এখনও খারিজ করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, সিবিআই সুশান্তর মৃত্যুতে পেশাদার তদন্ত চালাচ্ছে। এই মামলায় সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। কোনও বিষয়ই এখনও পর্যন্ত খারিজ করে দেওয়া হয়নি। গত ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের অভিনেতাকে। গত ২৫ জুন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহ পটন পুলিশের কাছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে নাম রাখা হয় সুশান্তর তৎকালীন ম্যানেজার শ্রুতি মোদি ও হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডারও। ওই এফআইআর পরে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সিবিআই ছাড়াও এই মামলায় আরও দুটি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তদন্ত চালাচ্ছে। ইডি আর্থিক তছরুপের অভিযোগ খতিয়ে দেখছে। অন্যদিকে, এনসিবি মাদক যোগের তদন্তে নেমে সুশান্তর জন্য মাদক সংগ্রহের অভিযোগে রিয়াকে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করে। এছাড়াও আরও কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি। এরইমধ্যে জানা গেছে যে, সিবিআই সুশান্তের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে। সুশান্তর দিদি প্রিয়ঙ্কা ও মীতুকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেইসঙ্গে সুশান্তর জামাইবাবু আইপিএস ওপি সিংহকেও জিজ্ঞাসাবাদ করা হবে। রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুণকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারা (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী এই জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, এই ঘটনায় রিয়াও সুশান্তের পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।

সেরা শিরোনাম

Ditipriya Roy: ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
Cockroach Janta Party: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল শিবাজী পার্ক, ককরোচ-রা পাশে পেলেন বলি তারকাদেরও
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল শিবাজী পার্ক, ককরোচ-রা পাশে পেলেন বলি তারকাদেরও
Tota Roy Chowdhury: নতুন জটায়ুকে নিয়ে ফের ফেলুদা টোটা, সমাধান করবেন চালচিত্রের রহস্যও!
নতুন জটায়ুকে নিয়ে ফের ফেলুদা টোটা, সমাধান করবেন চালচিত্রের রহস্যও!
Sandipta-Soumitrisha: অ্যাকশন থেকে পৌরোহিত্য.. জোড়া চমক সন্দীপ্তার! সৌমিতৃষা জুটি বাঁধছেন কার সঙ্গে?
অ্যাকশন থেকে পৌরোহিত্য.. জোড়া চমক সন্দীপ্তার! সৌমিতৃষা জুটি বাঁধছেন কার সঙ্গে?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget