এক্সপ্লোর

Rajiv-Charu Divorce: সুস্মিতা সেনের ভাইয়ের সঙ্গে কেন বিচ্ছেদ? মুখ খুললেন চারু

Bollywood Celebrity Updates: শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদেরই সিদ্ধান্ত নিলেন দুই তারকা। আর বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী চারু অসোপা।

মুম্বই: বিবাহবিচ্ছেদের জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। তাঁদের বিবাহিত জীবনে যে ফাটল ধরেছে, তার আঁচ কিছুটা পাওয়া যাচ্ছিল। কিন্তু বিবাহবিচ্ছেদ নিয়ে আগে কখনও মুখ খোলেননি ছোট পর্দার অভিনেত্রী চারু অসোপা (Charu Asopa) কিংবা সুস্মিতা সেনের (Susmita Sen) ভাই রাজীব সেন (Rajiv Sen)। তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই জন্ম নেয় তাঁদের সন্তান। ফের যেন কিছুটা আশার আলো দেখেন অনুরাগীরা। তাহলে কি সম্পর্কে টানাপোড়েন কাটল? জটিলতা কাটিয়ে কি বিবাহিত জীবনে সুখ ফিরল রাজীব - চারুর? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মনে। কিন্তু শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদেরই সিদ্ধান্ত নিলেন দুই তারকা। আর বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী চারু অসোপা।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে চারু-

সম্প্রতি নিজের ভ্লগ শেয়ার করেছেন অভিনেত্রী চারু অসোপা। যেখানে তাঁকে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানেই তিনি জানাচ্ছেন যে, কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভ্লগে চারু বলছেন, 'আমি জানি যে, মানুষের অনেক প্রশ্ন রয়েছে আমার এই সিদ্ধান্তকে নিয়ে। অনেকের আমার সিদ্ধান্ত নিয়ে নানা দ্বিধাও রয়েছে। অনেকেই মনে করছেন যে, আমি ভুল। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই যে, আমার এই সিদ্ধান্ত একদিনের নয়। দীর্ঘদিন ধরে আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছি। আমি আবেগপ্রবণভাবে কিংবা হঠকারিতায় এই সিদ্ধান্ত নিইনি। আমি একেবারে সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত আমার জন্য নয়। এই সিদ্ধান্ত জিনিয়ার জন্য। আমি শুধু এটাই বলতে চাই যে, যে সম্পর্ক লক্ষ্যে পৌঁছনোর নয়, তা একটা সুন্দর মুহূর্ত দেখে ছেড়ে দেওয়াই ভালো।'

আরও পড়ুন - Ismart Jodi: জিতের শোয়ে বাঁশপোড়া মটন রান্না প্রান্তিক-অঙ্কিতার, দেখুন ভিডিও

স্বামী রাজীব সেনকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন চারু অসোপা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'সকলেই জানেন যে, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, গত তিন বছর ধরেই আমাদের বিবাহিত জীবনে নানা সমস্যা রয়েছে। কিন্তু আমি ওকে (রাজীব সেন) সুযোগ দিয়ে গিয়েছি। প্রথমে এটা আমার জন্য ছিল। আর এখন এটা আমাদের মেয়ের জন্য। জিনিয়ার জন্য। কিন্তু সেই সুযোগ দিতে দিতে কবে তিন বছর কেটে গিয়েছে, বুঝতেই পারিনি। ওর বিশ্বাস সংক্রান্ত কিছু সমস্য়া রয়েছে। আর এটা আমি নিতে পারছি না। আমি শুধু বিচ্ছেদ চেয়ে নোটিস পাঠিয়েছি। কারণ আমাদের সম্পর্কে আর কিছু অবশিষ্ট নেই। আমি আলাদা হতে চাই কারণ, কোনওরকম দূষিত পরিবেশে বা গালিগালাজের পরিবেশে আমি আমার মেয়েকে বড় করে তুলতে চাই না। আমি ওকে দেখাতে চাই না, দুজন মানুষ একে অপরকে গালিগালাজ করে যাচ্ছে।' তবে রাজীবের দাবি, নিজের প্রথম বিয়ের কথা লুকিয়েছিলেন চারু। সম্প্রতি তিনি তা জানতে পারেন। এই বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না। চারু যদি সব তাঁকে খুলে বলতেন, তাও বিয়ে থেকে পিছু হটতেন না বলে দাবি রাজীবের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget