এক্সপ্লোর

Sonu Sood taken Vaccine: 'আর দেরি করবেন না', ভ্যাকসিন নিয়ে বললেন সোনু সুদ

করোনা ভ্যাকসিন নিলেন সোনু সুদ। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে করোনা ভ্যাকসিন নিয়ে তিনি উদ্বোধন করলেন বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রকল্প 'সঞ্জীবনী-এ শট অফ লাইফ'-এর। অনুরাগীদের উৎসাহও দিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। 

কলকাতা: করোনা ভ্যাকসিন নিলেন সোনু সুদ। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে করোনা ভ্যাকসিন নিয়ে তিনি উদ্বোধন করলেন বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রকল্প 'সঞ্জীবনী-এ শট অফ লাইফ'-এর। অনুরাগীদের উৎসাহও দিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। 

বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেল্থ ডে কে অ্যাপোলো হাসপাতাল আয়োজিত 'সঞ্জীবনী-এ শট অফ লাইফ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজের বক্তব্য রাখেন সোনু । সেখানে তিনি বলেন, ‘গত বছরের এই সময়টা আমার এখনও মনে আছে । ঠিক এই সময়ই দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকরা দলে দলে রাস্তায় নেমেছিলেন, তাঁদের ঘরে পৌঁছানোর আশায় । আমরা সকলকে অনুরোধ করছি, সকলে সংযত থাকুন আর সাবধানে থাকুন । এখন আমাদের কাছে করোনার ভ্যাকসিন রয়েছে । আর দেরি করবেন না, সকলে তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করুন এখনই ।’

এদিন অভিনেতা আরও আবেদন করেন, দেশকে সুরক্ষিত রাখতে, আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে, যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া উচিত । পাশাপাশি, সোনু এটাও বলেন, ‘‘সকলকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভ্যাকসিন নেওয়ার পরের ৩০ মিনিট আপনাকে কিন্তু চিকিৎসকের সামনে থাকতে হবে । যাতে কোনও রকম সমস্যা হলে সেই সময়ই ব্যবস্থা নেওয়া যায় । এর পাশাপাশি, সকলকে ভ্যাকসিন সম্বন্ধে নিজের মনের দোলাচল দূর করতে হবে । যত তাড়াতাড়ি সম্ভব সকলের ভ্যাকসিন নেওয়া উচিত ।’’

'সঞ্জীবনী-এ শট অফ লাইফ' ব্রান্ড অ্যাম্বাস্যাটর সোনু সুদ। এদিন টিকা নিয়ে অনুরাগীদের কাছে উৎসাহও দিলেন তিনি।

বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল।

এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তাঁকে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অভিনেতাকে। শুধু তাই নয়, গত মাসে উত্তরাখণ্ডে বাবা হারানো চার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget