এক্সপ্লোর

Celebrities tests Positive: করোনা আক্রান্ত হয়েও কঠিন সময়ে ভরসার কথা লিখছেন গৌরব

করোনায় সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এরপর গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মাও প্রয়াত হলেন করোনায়। সদ্য করোনা থেকে সেরে উঠেছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। কিন্তু এবার করোনা আক্রান্ত হয়ে পড়েছেন খোদ গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে গৌরব জানালেন সেই খবর।

কলকাতা: করোনায় সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এরপর গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মাও প্রয়াত হলেন করোনায়। সদ্য করোনা থেকে সেরে উঠেছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। কিন্তু এবার করোনা আক্রান্ত হয়ে পড়েছেন খোদ গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে গৌরব জানালেন সেই খবর।

গত সপ্তাহেই নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রিমা ঘোষ। ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে লিখেছিলেন একটি মর্মস্পর্শী লেখা। পাঁচ দিন করোনার সঙ্গে লড়া‌ই করে হার মানতে হয় ঋদ্ধিমার মাকে। সোশ্যাল মিডিয়ায় মা রিমা ঘোষের দুটি সাদা কালো দুটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। ছবির ক্যাপশানে উজাড় করে দিয়েছিলেন প্রিয়জনকে হারাবার যন্ত্রণা। ঋদ্ধিমা লিখছিলেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি..মা ..বড্ড তাড়াতাড়ি। আমার প্রতিটা নিশ্বাসে যেন তোমায় অনুভব করছি। মানে নিতে কষ্ট হচ্ছে আমায় সামলাবার জন্য তুমি আর নেই। আমি জানি না আমি বা আমাদের জীবন তোমায় ছাড়া কী করে কাটবে? তোমায় কথা দিচ্ছি, আমি চিরকাল তোমায় গর্বিত করব। আমাদের মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। তোমার সমস্ত স্বপ্ন আমি সত্যি করব। কিন্তু তোমার মত আমাকে আর কোনোদিন কেউ ভালোবাসবে না মা। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। ভালো থেকো মা। হাসিখুশি থেকো।'

প্রিয়জনকে হারনোর ব্যথা পেয়েছেন গৌরবও। রবিবার গৌরব জানান, শনিবার সকালে গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মা করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। নয়া দিল্লিতে থাকতেন তিনি। অন্যদিকে ঋদ্ধিমার বাবাও কোভিড সংক্রমিত। সম্প্রতি তিনি একটু একটু করে সেরে উঠছেন। কিছু দিন আগে পর্যন্তও আশঙ্কাজন অবস্থায় ছিলেন তিনি। 

পোস্টের শেষে গৌরব লিখেছেন ‘যখনই ভাবলাম যে সামলে উঠেছি, তখনই জানতে পারলাম আমি আর ঋদ্ধিমা দু’জনেই করোনা পজিটিভ’। অনুরাগীদের উদ্দেশ্য় করে গৌরব লিখলেন ‘এই পোস্টটা করছি কারণ, আমি বার্তা দিতে চাই আপনারা একা নন। কঠিন এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি’। জানালেন, তাঁদের পাশে রয়েছেন অনেক শুভাকাঙ্খীই। তাঁদের ধন্যবাদ দিয়ে গৌরবের বক্তব্য, ‘একদিন ঝড় থেমে যাবে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget