এক্সপ্লোর

Deepika-Ranveer: হাতে হাত রেখে সিদ্ধি বিনায়ক মন্দিরে দীপিকা-রণবীর, মঙ্গল কামনায় দিলেন পুজো

Deepika Padukone and Ranveer Singh: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রণবীর ও দীপিকার কোল আলো করে আসার কথা তাঁদের প্রথম সন্তানের। অপেক্ষার প্রহর গুনছেন রণবীর ও দীপিকা

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, দুই থেকে ৩ হতে চলেছেন তাঁরা। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। আর রাত পোহালেই গণেশ চতুর্থী। মুম্বইতে ভীষণ ধুমধাম করে পালন হয় এই উৎসব। তার আগের দিন, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপভীর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল দীপিকার সঙ্গে রণবীরের সেই ছবি ও ভিডিও। 

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রণবীর ও দীপিকার কোল আলো করে আসার কথা তাঁদের প্রথম সন্তানের। অপেক্ষার প্রহর গুনছেন রণবীর ও দীপিকা। আজ, হাতে হাত রেখে সিদ্ধিবিনায়ক মন্দিরে আসেন দীপিকা ও রণবীর। দুজনেই খালি পায়ে প্রবেশ করেন মন্দিরে। দীপিকা পরেছিলেন একটি সবুজ বেনারসি শাড়ি। স্পষ্ট ছিল তাঁর বেবিবাম্প। খুব সাবধানেই হাঁটাচলা করছিলেন তিনি। আর তাঁকে গোটা সময়টাই আগলে রেখেছিলেন রণবীর। অভিনেতাও এদিন পরেছিলেন সাদা কুর্তা ও পাজামা। একেবারে পুরাতনী সাজে, হাতে হাত রেখে তাঁদের সেই মন্দিরে যাওয়ার ভিডিও এখন কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সাদা কালো প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছিলেন দীপিকা ও রণবীর। বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনছেন না বলে প্রথমে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা। মাতৃত্বকালীন অবস্থাতেই তিনি শ্যুটিং জারি রেখেছিলেন, সেই নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। প্রথম দীপিকার বেবিবাম্প প্রকাশ্যে আসে নির্বাচনের দিন। ঢিলে পোশাকের ওপর দিয়েই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল দীপিকার বেবিবাম্প। সেইদিনই আর সন্দেহ থাকে না যে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা নিজেই। মাঝে যা বলা হচ্ছিল যে সারোগেসি পদ্ধতির মাধ্যমে তাঁর সন্তান পৃথিবীতে আসবে, খারিজ হয়ে যায় সেই জল্পনাও। এরপরে অবশ্য একাধিক বারই বেবিবাম্প নিয়েই প্রকাশ্যে এসেছেন দীপিকা। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহেও তিনি গিয়েছিলেন বেবিবাম্প নিয়েই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

আরও পড়ুন: Swastika Mukherjee: হাওয়াই চটির পুরনো পোস্ট নিয়ে স্বস্তিকাকে কটাক্ষ, কোন দলের 'সমর্থক' তিনি, স্পষ্ট করলেন নায়িকা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget