এক্সপ্লোর

মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরীর জন্য ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’- এ সম্মানিত দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের মুকুটে জুড়ল নতুন পালক। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরী করার জন্য ২৬তম ‘অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ এল দীপিকার দখলে। ডাভোস ২০২০-র পুরস্কার প্রাপকদের তালিকায় ভারতীয় হিসাবে একমাত্র তাঁরই নাম ছিল।

মুম্বই: দীপিকা পাড়ুকোনের মুকুটে জুড়ল নতুন পালক। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরী করার জন্য ২৬তম ‘অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ এল দীপিকার দখলে। ডাভোস ২০২০-র পুরস্কার প্রাপকদের তালিকায় ভারতীয় হিসাবে একমাত্র তাঁরই নাম ছিল। ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’- এ সন্মানিত হওয়ার পর দীপিকা জানান, ৩০০ মিলিয়নেরও বেশী মানুষ মানসিক অসুস্থতা ও অবসাদে ভুগছেন। মানসিক এই সমস্যা ধীরে ধীরে গোটা পৃথিবীতে ভয়াবহ আকার ধারণ করছে। এক সময় নিজেও মানসিক অবসাদের স্বীকার হয়েছিলেন নায়িকা। অবসাদ এতটাই গভীর ভাবে গ্রাস করেছিল তাঁকে যে প্রভাব ফেলেছিল তাঁর ফিল্ম কেরিয়ারেও। পরবর্তীকালে অবসাদ কাটিয়ে উঠে একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অবসাদের অভিজ্ঞতা জানিয়েছেন দীপিকা। এরপর থেকেই মানসিক অবসাদের সচেতনতার জন্য প্রচার শুরু করেন দীপিকা। তৈরী করেছেন নিজের একটি সংস্থাও, নামকরণ করেন ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। ‘এটা খুব স্পষ্ট যে আমাদের আগের থেকে অনেক বেশী করে সমস্ত মানসিক হতাশা ও অবসাদের বিরুদ্ধে কাজ করতে হবে। মানসিক রোগ অনেক সময়ই উপেক্ষিত হয়। আমি এই পুরস্কার পেয়ে সম্মানিত। এই ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ তাঁদের জন্য যাঁরা জীবনের কোনও না কোনও সময় অবসাদ, উদ্বেগ, হতাশা বা অন্যান্য মানসিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন’ বলেন দীপিকা। আগামী দিনে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। ছবিতে তাঁর চরিত্রের নাম মালতী। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। নেটিজেনদের অগাধ প্রশংসা কুড়িয়েছে তা ইতিমধ্যেই। এছাড়াও কপিল দেবেল বায়োপিক-এ কপিলের স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে তাঁকে। কপিল দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকার স্বামী ও বলিউডের অন্যতম অভিনেতা রণবীর সিংহকে।

সেরা শিরোনাম

Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget