এক্সপ্লোর

Project K: প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন অভিনীত 'প্রজেক্ট কে' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের

Prabhas New Movie Update: ২০ জুলাই, 'প্রজেক্ট কে' ছবির গোটা টিমের তরফে একটি প্যানেলের আয়োজন করা হয়েছে। যার নাম 'দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মাইথো-সাই-ফাই-এপিক'।

মুম্বই: বলিউড প্রেমীদের জন্য সুখবর। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), কমল হাসান (Kamal Haasan) ও প্রভাস (Prabhas) অভিনীত 'প্রজেক্ট কে' (Project K) নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের। বৃহস্পতিবার এই ছবি নিয়ে কী ঘোষণা করা হল?

'প্রজেক্ট কে' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের

আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, বহু প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞান (Sci-Fi) ঘরানার বিগ বাজেট ভারতীয় ছবির প্রথম এক্সক্লুসিভ ঝলক প্রকাশ্যে আসবে 'স্যান দিয়েগো কমিক-কন'-এ (San Diego Comic-Con) উপস্থিত প্রতিভাদের সামনে। 

SDCC-র উদযাপন শুরু হবে, বৈজয়ন্তী মুভিজের মাধ্যমে এই ছবির কিছু অংশ অনুরাগীদের সামনে প্রকাশ্যে এনে। ১৯ জুলাই এই অনুষ্ঠানের উদ্বোধন। সেই রাতেই প্রকাশ্যে আসবে 'প্রজেক্ট কে' ছবির এক্সক্লুসিভ ফুটেজ। 

২০ জুলাই, 'প্রজেক্ট কে' ছবির গোটা টিমের তরফে একটি প্যানেলের আয়োজন করা হয়েছে। যার নাম 'দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মাইথো-সাই-ফাই-এপিক'। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসানের। এই প্যানেলেই ছবির পূর্ণ শিরোনাম, টিজার ট্রেলার ও মুক্তির তারিখ জানানো হবে বলে খবর, 'ভ্যারাইটি' সূত্রে। প্রসঙ্গত, SDCC-র বিশাল মঞ্চে ছবির তারকারাও পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

নির্মাতাদের তরফে প্রকাশিত বিবৃতিতে প্রযোজক বলেন, 'এই এক্সক্লুসিভ ইভেন্ট ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী সিনেমাটিক মহাবিশ্বে অতিথিদের নিয়ে যাবে তাদের চিত্তাকর্ষক গল্প বলার, ভবিষ্যত সেটিং এবং 'স্পাইস পাঙ্ক' ফিল্ম দ্বারা অনুপ্রাণিত নান্দনিকতার সঙ্গে।' 

আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?

পরিচালক অশ্বিনও উত্তেজনা প্রকাশ করেছেন। পরিচালকের কথায়, 'স্যান দিয়েগো কমিক-কনে প্রজেক্ট কে-র ডেবিউর কথা ভেবে আমরা রোমাঞ্চিত। ভারতের গল্প বলার ধরনের এক প্রাচীন শিকড় আছে, সঙ্গে দেশের মহাকাব্য যআ বিশ্বব্যাপী একাধিক সভ্যতার সূচনা। এত বড় বিশ্বজনীন জিনিসকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বড় মঞ্চ প্রয়োজন। কমিক-কন সেই দিক থেকে একেবারে যথাযথ বলে মনে করি, যেখানে 'প্রজেক্ট কে'র জন্য প্রয়োজনীয় সততা ও উৎসাহ পাওয়া যাবে।' প্রসঙ্গত অভিনেত্রী দিশা পাটানিও 'প্রজেক্ট কে'র অংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget