এক্সপ্লোর

Deepika Padukone: সুযোগ নিতেন বন্ধুরাও! ছোটবেলার এই অভ্যাস এখনও ছাড়তে পারেননি দীপিকা!

Deepika Padukone News: 'বাড়িতেও আমার অবসর সময়ে আমি সবসময়েই কিছু না কিছু পরিষ্কার করতে থাকি। এতে আমি ভীষণ মানসিক শান্তি পাই। কখনও চুপ করে বসে থাকতে পারি না।' বলছেন দীপিকা

কলকাতা: তিনি নাকি কখনোই চুপচাপ বসে থাকতে পারেন না! সবসময় তাঁকে কিছু না কিছু কাজ করতেই হয়! ছুটির দিন বাড়িতে থাকলেও নাকি সারাদিনই বাড়ির কাজে কেটে যায় তাঁর। তিনি কে? দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সদ্য তাঁর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মা হতে চলেছেন তিনি। আর ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপিকার পুরনো একটি ক্লিপিংস। সেখানেই তিনি নিজের একটি অভ্যাসের কথা বলেছেন অকপটে। 

যে ক্লিপিংসটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দীপিকা একটি মঞ্চে দাঁড়িয়ে নিজের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। সেখাই দীপিকা বলেছিলেন, 'আমার ওসিডি রয়েছে।' এই ওসিডি আসলে একটি চরিত্রের দিক। ওসিডির পুরো কথাটি হল, Obsessive compulsive disorder।  যাঁদের ওসিডি থাকে, তাঁদের মধ্যে খুব গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়। এর কারণ, তাঁর ভয় পান যে প্রয়োজনের সময় নাকি তাঁরা বিভিন্ন জিনিস খুঁজে পাবেন না। সবসময় সমস্ত জিনিস নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার প্রবণতা দেখা যায়। দীপিকার নাকি এই ওসিডি রয়েছে।

দীপিকা বলেন, 'বাড়িতেও আমার অবসর সময়ে আমি সবসময়েই কিছু না কিছু পরিষ্কার করতে থাকি। এতে আমি ভীষণ মানসিক শান্তি পাই। কখনও চুপ করে বসে থাকতে পারি না। আর এই বাড়ির জিনিস পরিষ্কার করে আমি ভীষণ আনন্দ পাই, শান্তি পাই। এই অভ্যাস আমার ছোট থেকেই। একটা সময় আমাদের বন্ধুদের মধ্যে খুব স্লিপওভারের চল ছিল। অর্থাৎ সব বন্ধুরা একজনের বাড়িয়ে গিয়ে জমায়েত হবে, রাতে শেখানেই থাকবে। গল্প-আড্ডা হবে। আর সব বন্ধুদের বাড়িতেই আমার আমন্ত্রণ থাকত। আমি মনে করতাম, আসলে সবাই আমায় খুব ভালবাসে, তাই প্রত্যেকের বাড়িতে ডাকে। অনেকটা বড় হওয়ার পরে আমি বুঝতে পারি, আসলে আমি যখনই কারও বাড়ি যেতাম, জিনিসপত্র গোছানো শুরু করে দিতাম। তাদের ঘর এমনকি আলমারিও গুছিয়ে দিয়ে আসতাম। সেই কারণেই সবাই আমায় নিজের বাড়িতে আমন্ত্রণ করত। আমি কখনও বুঝিইনি বিষয়টা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deadline Hollywood (@deadline)

আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget