এক্সপ্লোর

Dev on Swasthya sathi: টেকনিশিয়ানদের 'স্বাস্থ্যসাথী' ঘিরে দেব-স্বরূপ সংঘাত, প্রকাশ্যেই খোঁচা তারকা সাংসদের

Swarup Biswas on Swasthya sathi: দেব টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নিলে, স্বরূপ বিশ্বাস সেই প্রকল্পের সুবিধা নিয়ে প্রশ্ন তোলেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্বাস্থ্যসাথী প্রকল্পে টেকনিশিয়ানদের অন্তর্ভুক্তিতে স্বরূপ বিশ্বাসের প্রশ্ন।
  • স্বরূপ বিশ্বাস স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিয়ে প্রশ্ন তোলায় দেব ক্ষুব্ধ।
  • অভিনেতা দেব টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেন।
  • স্বাস্থ্যসাথী নিয়ে টেকনিশিয়ানদের ফেডারেশন ও দেবের মধ্যে মতভেদ।

কলকাতা: ভোটের আগেই তৃণমূলের অন্দরেই সংঘাত! স্বরূপ বিশ্বাসকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের (Dev)। স্বাস্থ্যসাথী নিয়ে স্বরূপ বিশ্বাসের বিরূপ মন্তব্যের অভিযোগ। সেই নিয়েই সাংবাদিকদের প্রশ্নে স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) আক্রমণ শানালেন দেব। টেকনিশিয়ানদের ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Sathi) প্রকল্পে নাম নথিভুক্ত করা নিয়ে গিল্ড-র সদস্যদের ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মুখ খোলেন। তাঁর জবাব দেন দেবও। ঠিক কী বলেছিলেন স্বরূপ? এর সূত্রপাতই বা কী থেকে?

টলিউডের সমস্ত টেকনিশিয়ানদের এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন দেব। টেকনিশিয়ান্সদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনই সায় দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান দেব। শনিবার টেকনিশিয়ানস স্টুডিয়োতে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের বিশেষ সুবিধা নিতে নিজেদের নাম নথিভুক্ত করেন অনেক টেকনিশিয়ান। এই বিশেষ ক্যাম্প গঠনের উদ্যোক্তা ছিলেন অভিনেতা ও সাংসদ দেব।

তবে স্বরূপ বিশ্বাসের দাবি ‘মেডিক্লেম বেনিফিট অক্টোবরে শেষ হওয়ার পর সংস্কৃতি দফতর থেকে আমাদের একটি প্রস্তাব দেওয়া হয়। বলা হয়েছিল, আমরা যাঁদের এই মেডিকেল বেনিফিট দিতাম, তাঁদের যেন স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করি। জবাবে ফেডারেশন জানতে চেয়েছিল, মেডিক্লেম বেনিফিটে যে বিশেষ সুযোগসুবিধা কলাকুশলীরা পান, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলেও কি তাঁরা একইরকম সুযোগ সুবিধা পাবেন? টেকনিশিয়ানদের পরিবারের বেশির ভাগই আগে থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন। তাই নতুন করে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চাইলে, তা কতটা সাফল্য পাবে তা নিয়ে সংগঠন চিন্তিত। এ ছাড়া, বেশির ভাগ টেকনিশিয়ান তাঁদের গিল্ড এবং ফেডারেশনকে জানিয়েছেন, যে তাঁরা যে ক্যাশলেস মেডিক্লেম বেনিফিট পেতেন, সেই সুযোগসুবিধাই পেতে চান। এতে তাঁদের এবং তাঁদের পরিবারের সুবিধা হয়। তাই ফেডারেশন আগের বিমা সংস্থার কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছে, আগের প্রকল্পটি পুনরায় চালু করতে হলে কী করতে হবে? এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিমা সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে।'

স্বরূপের এই মন্তব্যের পরেই দেবকে প্রশ্ন করা হলে তিনি চাঁচাছোলা ভাষায় স্বরূপকে আক্রমণ করে পাল্টা বলেন, ‘স্বরূপ বিশ্বাসের প্রশ্নের সবচেয়ে ভাল উত্তর দিতে পারেন তাঁর বড় দাদা অরূপ বিশ্বাস। যিনি মন্ত্রী হিসেবে, সমানে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্যের গ্রামে গ্রামে প্রচার করেছেন। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও তাঁর চলবে। কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার।’ মোটর উপর বলা বাহুল্য যে স্বাস্থ্যসাথী নিয়ে উত্তাল টলিপাড়া।

সেরা শিরোনাম

Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
Ranojoy Bishnu: নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
Ranojoy Bishnu: ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু
ঘরে চুপচাপ বসে থাকলে মানুষের প্রমাণ করতে সুবিধা হবে যে, আমি খারাপ আছি: রণজয় বিষ্ণু
Tollywood News: এক মঞ্চে দেব-জিৎ, মধ্যমণি প্রসেনজিৎ! উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুত্বের ছবি দেখল টলিউড
এক মঞ্চে দেব-জিৎ, মধ্যমণি প্রসেনজিৎ! উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বন্ধুত্বের ছবি দেখল টলিউড

ভিডিও

Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:
Suvendu Adhikari: নভেম্বরের শেষে বা ডিসেম্বরে ২ দিনের জনকল্যাণ শিবির করব: মুখ্যমন্ত্রী
Job Seekers Protest: চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা | On The Spot

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget