এক্সপ্লোর

Dev Look in 'Tekka': ঝাড়ু হাতে দেব! 'মরিয়া' ইকলাখ রূপে প্রকাশ্যে 'টেক্কা' ছবির পরবর্তী চরিত্রের লুক

Dev: 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...' একই ক্যাপশনে এবার প্রকাশ্যে দেবের লুক। তাসের 'J' পাতায় দেখা মিলল দেবের। কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

কলকাতা: প্রত্যেকবারের মতো এবারও পুজোয় নতুন সিনেমা নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মুখ্য চরিত্রে দেখা যাবে দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee)। এক এক করে প্রকাশ্যে আসছে চরিত্রদের লুক। রুক্মিণী ও স্বস্তিকার পর এবার দেখা মিলল ইকলাখ রূপে তারকা অভিনেতা দেবের লুক। দেখা মিলল এক নয়া অবতারের।

দেবের 'টেক্কা' ছবির লুক প্রকাশ্যে

'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...' একই ক্যাপশনে এবার প্রকাশ্যে দেবের লুক। তাসের 'J' পাতায় দেখা মিলল দেবের। একেবারে অতি সাধারণ লুক, হাতে ঘর পরিষ্কারের 'মপার'। তাঁকে কি এবার 'ঝাড়ুদার' বা সমাজের একেবারে প্রান্তিক সম্প্রদায়ের সদস্য হিসেবে দেখা যাবে? 

দেবের লুক পোস্ট করে লেখা হয়, 'মরিয়া মনোভাবের নিজস্ব নিয়ম আছে - যখন জ্যাক নেমে পড়ে খেলা, তখন বিশৃঙ্খলা তৈরি হয়। সাক্ষাৎ করুন ইকলাখের সঙ্গে।' ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'টেক্কা'। উল্লেখ্য প্রত্যেক চরিত্রের হাতে কিছু না কিছু জিনিস নজরে পড়বে। রুক্মিণীর হাতে বন্দুক, স্বস্তিকার হাতে পুতুল ও দেবের হাতে ঝাড়ু। তবে কোনটার অন্তর্নিহিত অর্থ কী সেটা বলবে ছবির গল্পই।

দেবের লুক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একজন লেখেন, 'সো ছিল, আছে, থাকবে দেব।' আবার একজন লেখেন, 'ভেবেছিলাম দেব হয়তো 'A' অর্থাৎ টেক্কা হবে কিন্তু ভাল ট্যুইস্ট।' আবার একজন লেখেন, 'বাহ্, আমাদের প্রিয় দেব দা আসছেন সকলের মন জয় করতে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'মায়া' রূপে রুক্মিণীর লুক। তারপর প্রকাশ্যে আসে 'ইরা' রূপে স্বস্তিকার লুক। পরনে চুড়িদার, ঘাড় পর্যন্ত ছোট চুল, মায়াবী মেকআপ, হাতে একটা সফ্ট টয়। তাস 'Q' অর্থাৎ ক্যুইন বা রানি। আবহ সঙ্গীতের সঙ্গে পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ অনুরাগীদের। এদিন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক... এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে! বোর্ডরুমের রানি খেলা শুরু করলে সব বাজি বন্ধ হয়ে যায়! পরিচয় করা যাক ইরার সঙ্গে!' 

আরও পড়ুন: Rakhi Sawant: 'আমি মাসি হয়েছি', রণবীর-দীপিকাকে শুভেচ্ছা জানিয়ে তারকা কন্যার জন্য পুতুল কিনলেন রাখী সবন্ত

গোটা বাংলা এখন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল। প্রতিবাদে পথে নেমেছেন ডাক্তার মহল থেকে সাধারণ মানুষ, এমনকী তারকারাও। এই আবহে অনেকেই দুর্গোৎসব উদযাপনের বিরুদ্ধে, একইসঙ্গে অনেকেই মনে করছেন পুজোয় সিনেমা মুক্তির দিন রাখাও উচিত নয় প্রযোজনা সংস্থাগুলির। তবে এখনও পর্যন্ত তেমন কোনও ঘোষণা হয়নি নির্মাতাদের তরফে, বরং এক এক করে প্রকাশ্যে এসেছে লুক পোস্টার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget