এক্সপ্লোর

রামমন্দির নয় এই সময় দরকার করোনার ভ্যাকসিন: দেব

সাড়ে তিন বছরে ‘মর্যদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির’ তৈরি করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। খরচ হবে আনুমানিক ৩০০ কোটি।

কলকাতা: ৫ অগাস্ট, বুধবার দিনক্ষণ, শুভলগ্ন মেনে অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। মন্দিরের প্রথম ইট গেঁথেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। পরিকল্পনা অনুযায়ী এরপর সাড়ে তিন বছরে ‘মর্যদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির’ তৈরি করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। খরচ হবে আনুমানিক ৩০০ কোটি।

রামমন্দির নয় এই সময় দরকার করোনার ভ্যাকসিন: দেব অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

করোনাকালে অযোধ্যায় রামমন্দির নির্মাণের এমন এলাহি আয়োজন নিয়েই এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালের তৃণমূল সাংসদের প্রশ্ন, “এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।”

এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে ব্রাজিল এবং আমেরিকাকেও টপকে গিয়েছে ভারত। টানা এক সপ্তাহ ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজারের ওপর মানুষ। মৃত্যুতেও রেকর্ড দেশের। গত ২৪ ঘণ্টায় ৯০৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কোভিড ১৯ থাবা বসিয়েছে মোদি মন্ত্রিসভাতেও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও একাধিক নেতামন্ত্রী। হোম আইসোলশনে একাধিক সাংসদ থেকে মন্ত্রী। এই অবস্থায় প্রধানমন্ত্রীর অযোধ্যায় উড়ে আসা এবং শতাধিক অতিথি নিয়ে ঘটা করে রামমন্দিরের ভিত্তি প্রস্তর নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

যদিও দেব বলেন, “আমার মোদিজি-কে ভাল লাগে। গোটা দেশে ওঁনার যা অনুরাগী, আমি তাঁর প্রশংসা করি। এটা কোনও দল বা বিরোধী দল বলে নয়, এই সময়ে দাঁড়িয়ে মন্দির নয় ভ্যাকসিন দরকার। একটা বাচ্চা ছেলেকে প্রশ্ন করলে সেও তাই বলবে।”

 

সেরা শিরোনাম

News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Bollywood News: আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
আগ্রহ নেই রুপোলি পর্দায়, খেলার জগতে থাকতে চান এই তারকা-পুত্র!
Uttam Kumar Birthday: ১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও
Uttam Kumar Birthday: জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও
জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget