এক্সপ্লোর

Dev Rukmini: ব্যস্ততায় ছোট্ট বিরতি, মলদ্বীপের নীল সমুদ্র সৈকতে দেব-রুক্মিণীর ছুটিযাপন

সব ডেস্টিনেশনের মধ্যে তাঁদের একটু বেশিই প্রিয় মলদ্বীপ। আপাতত শহর ছেড়ে দেব (Dev) আর তাঁর 'দেবী' রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ঠিকানা মলদ্বীপ। 

কলকাতা: তাঁরা দুজনেই টলিউডের প্রথম সারির তারকা। শুধু তাই নয়, নায়কের মাথায় রয়েছে রাজনৈতিক গুরুদায়িত্বও। তবে একটুকরো ছুটি পেলেই তাঁরা বেরিয়ে পরেন ছুটি কাটাতে। সব ডেস্টিনেশনের মধ্যে তাঁদের একটু বেশিই প্রিয় মলদ্বীপ। আপাতত শহর ছেড়ে দেব (Dev) আর তাঁর 'দেবী' রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ঠিকানা মলদ্বীপ। 

সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপের নীল সমুদ্রতীর থেকে নিজের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কখনও তিনি দাঁড়িয়ে রয়েছেন নীল সমুদ্রের সামনে। কখনও আবার ছিপ হাতে মাছ ধরছেন। সমুদ্রের তীরে বসে আলসে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণীও। তবে এক ফ্রেমে ধরা দিলেন না তাঁরা। 

গত মাসের শেষের দিকেই শেষ হয়েছে 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব। কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হল। 

বিশালাকার কেক তৈরি হয়েছিল 'কাছের মানুষ' ছবির পোস্টারের আদলেই। সেটের বাকিদের সঙ্গে বুম্বা দা ও দেব কেক কেটে, একে অন্যকে কেক খাইয়ে, পালন করলেন দিনটি। পোস্ট করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, 'এবং এবার র‍্যাপ হল।'

২০২১ সালের মহালয়ায় মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'কাছের মানুষ'-এর প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের নাম। ছবিতে অভিনয় করেছেন ইশা সাহাও। 'কাছের মানুষ' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। 

আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব আর রুক্মিণী। এটি এই জুটির ষষ্ঠ ছবি। চিত্রনাট্য মেনে চারটি বিশেষ লুকে দেখা যাবে অভিনেতা দেবকে। শুধু মাত্র এই ছবিতে অভিনয়ের জন্য ৪০ কেজি ওজন ঝরিয়েছেন! এক প্রস্থ প্রচার সেরে বেরিয়েছেন তিনি। ছুটি থেকে ফিরেই ফের প্রচারে নামবেন তাঁরা। সেই সঙ্গে দেবের হাতে রয়েছে আরও দুটো ছবির কাজ, অভিজিৎ সেনের ‘প্রজাপতি’, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। সূত্রের খবর, দুটো ছবিরই শ্যুট হবে চলতি বছরে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget