এক্সপ্লোর

Dev on Mamata Banerjee: আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরে এলাম ঘাটালের জন্যই: দেব

MP Dev on Mamata Banerjee: আজ, আরামবাগের প্রশাসনিক সভা থেকে যেমন একদিনে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন, তেমনই বুঝিয়ে দিলেন, ফের একবার ঘাটালের মুখ তিনিই। ঘাটালের মানুষদের উন্নয়নের স্বার্থে

কলকাতা: 'আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে... রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরেই..'। তাঁর বলা এই ২টো লাইনেই হাততালির ঝড় মঞ্চে। এক মুহূর্তের জন্য থেমে গেলেন তিনি। হাসলেন। তারপরে বলতে শুরু করলেন ফের। 

আজ, আরামবাগের প্রশাসনিক সভা থেকে যেমন একদিনে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন, তেমনই বুঝিয়ে দিলেন, ফের একবার ঘাটালের মুখ তিনিই। ঘাটালের মানুষদের উন্নয়নের স্বার্থে। দেব (Dev)। যাঁর অনুরাগী রয়েছে বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়াতেও, আজ তাঁকে যেন ফের একবার পুরনো ছন্দে দেখল অনুরাগীরা। আর সেখানেই অভিমানের মেঘ সরিয়ে দেবের মুখে শোনা গেল ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা। 

আজ মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন, 'আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওঁর ফ্যান। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার ১০ বছরের লড়াই আর ঘাটালের মানুষদের ৭০-৭৫ বছরের লড়াই, স্বাধীনতার আগে থেকে যে লড়াই .. তার স্বার্থেই আমি ফের ঘাটাল থেকে লড়ব। সেই লড়াইয়ের নাম ঘাটাল মাস্টারপ্ল্যান। আমি জানি না ২০২৪ সালে কে জিতবে কে হারবে। আমি কেবল এটুকু চাইব, ঘাটাল মাস্টারপ্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। দিদিকে বলব, রাজ্য সরকারের হাত ধরে যেন ঘাটাল মাস্টারপ্ল্যানটা হয় এটুকুই আবেদন।'

গতকাল নিজের ছবির ৫০ দিন পূর্তির উদযাপনেও দেবের গলায় উঠে এসেছিল রাজনীতির কথা। রবিবার দেব বলেন,  'অভিষেক আর দিদি আমায় এমন একটা প্রস্তাব দেন যার ফলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দু-বার ভাবি। ঘাটালের মানুষের জন্য, তাদের স্বপ্নপূরণ কথার জন্য আমায় এমন কিছু কথা ওঁরা বললেন, যার জন্য আমার মনে হল, এটার জন্য আমি চিরকাল রাজনীতি করতে চাই। ঘাটালে ৭০ বছরের স্বপ্ন রাজ্যসরকারের হাত ধরে, দিদির হাত ধরে হয়তো পূরণ হতে চলেছে। ঘাটাল মাস্টারপ্ল্যান যে কতটা জরুরি সেটা কলকাতায় থেকে মানুষ হয়তো বুঝবেন না। আমার শেষ বক্তব্যেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ছিল। সেই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল। আশা করি সামনের টার্মে ঘাটাল মাস্টারপ্ল্যানটা সম্ভব হতে পারে। সেটা পূরণ করার জন্যই আবার ঘাটাল থেকে দাঁড়াব। কেন্দ্রীয় সরকার করলে, সেটাও খুব ভাল।'

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: প্রপোজ করতে ভয় পেত ছেলেরা, 'ম্যাম' ডাক শুনে মনখারাপ হত রুক্মিণীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget