এক্সপ্লোর

Bollywood News: কোলে এসেছে একরত্তি, ছেলের কী নাম রাখলেন বঙ্গকন্যা দেবলীনা?

Devoleena Bhattacharjee's Child Name: সোশ্যাল মিডিয়ায় দেবলীনা দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একরত্তিকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি

কলকাতা: গত বছরের একেবারে শেষের দিকে কোলে এসেছিল সন্তান। আর আজ সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য (Devoleena Bhattacharjee)। ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা। তারপর থেকে কেরিয়ার আর সংসার দুই সামলাচ্ছেন তিনি। আর এবার, তাঁদের কোলে এসেছে পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের ছবি দিয়ে তার নাম ঘোষণা করলেন দেবলীনা। দেবলীনা ও শেহনওয়াজ শেখ তাঁদের একমাত্র সন্তানের নাম রেখেছেন 'জয়'। ইংরাজি এই শব্দের অর্থ, আনন্দ।

সোশ্যাল মিডিয়ায় দেবলীনা দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একরত্তিকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। লিখেছেন, 'আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে রয়েছে আমাদের পরিবারের নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য। জয়। আমাদের খুশির উৎস। তবে ছবিতে সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি দেবলীনা। এখন সদ্যজাতর ছবি প্রকাশ্যে না আনাই দস্তুর। অনুষ্কা শর্মা থেকে শুরু করে দীপিকা পাডুকোন, সদ্যজাতের ছবি প্রকাশ্যে আনেননি কেউই। সেই পথে পা বাড়ালেন টেলি অভিনেত্রী দেবলীনাও। ছেলের মুখ ইমোজি ব্যবহার করে ঢেকে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই দেবলীনাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।  

সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর দিয়ে দেবলীনা লিখেছিলেন, 'আমি মাতৃত্বের সফর শুরু করতে চলেছি।  আর সেই সফরের শুরু পঞ্চমৃত দিয়ে করলাম। এই নিয়মের মধ্যে রয়েছে শুধুই ভালবাসা। মা আর তাঁর অনাগত সন্তানের মঙ্গল কামনা ও সুস্থতা কামনায় এই নিয়ম পালন করা হয়। জীবনের একটা নতুন সফর শুরু করতে চলেছি।' প্রসঙ্গত, ভিন্ন ধর্মে বিয়ে করা নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ে নিয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। যদিও সেই পরিস্থিতি শক্ত হাতেই সামলেছিলেন দেবলীনা। উত্তর দিয়েছিলেন নিজের মতো করেই। তবে সেই সমস্ত এখন অতীত। পেরিয়ে গিয়েছে দু বছরেরও বেশি সময়। সুখেই সংসার করছেন দেবলীনা। দীর্ঘদিনের প্রেমিক এখন তাঁর স্বামী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

আরও পড়ুন: Binodini: রুক্মিণী নাকি শুভশ্রী? 'বিনোদিনী' হিসেবে কে সেরা? চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়

     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget