এক্সপ্লোর

Dharmendra Death : নক্ষত্রপতন ! প্রয়াত ধর্মেন্দ্র, ৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ

চলে গেলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র । শ্মশানে হেমা, এষআ , সানি, অমিতাভ, অভিষেকরা। শোকপ্রকাশ কর্ণ জোহরের।

চলে গেলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র । বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। পরিবার জানিয়েছিল, ধীরে ধীরে ভাল হচ্ছেন তিনি। কিন্তু সোমবার, ২৪ নভেম্বর এল দুঃসংবাদ। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা। 
বয়স হয়েছিল ৮৯ বছর। 

১৯৬০ সালে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র। তাঁর প্রথম সিনেমা 'দিল ভি তেরা হাম ভি তেরে'। ছয় দশক ধরে মাতিয়ে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষের মন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। 'শোলে' থেকে 'ইয়াদোঁ কি বারাত', 'ফুল অউর পাত্থর' থেকে 'চুপকে চুপকে', 'রাম বলরাম'-থেকে হালফিলের 'রকি অউর রানি কি প্রেম কহানি', মুগ্ধ করেছেন তিনি। বহু ছবিতে অনবদ্য অভিনয়ে দাগ কেটেছেন দর্শকদের মনে। আগামী ডিসেম্বরে মুক্তির পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তেও নজর কেড়েছিল তাঁর অভিনয়।

সিনেমার মতোই তাঁর ব্যক্তিগত জীবনে নানা অধ্যায়। রং বদলেছে তাঁর জীবনের ক্যানভাসও।  মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে
করেছিলেন তিনি। স্ত্রী প্রকাশ কৌর। প্রথম পক্ষের স্ত্রী ও ধর্মেন্দ্রর চার সন্তান। সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল এবং বিজেতা দেওল। এরপর ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন 'ড্রিমগার্ল' হেমা মালিনীকে। এষা দেওল এবং অহনা দেওল ধর্মেন্দ্র-হেমার সন্তান।১৯৬০ সালে ধর্মেন্দ্রর প্রথম ছবি মুক্তির পর পাঁচ বছরের মধ্যে তিনি প্রায় ২০ টি সিনেমায় অভিনয় করেন। তবে কাঙ্খিত সাফল্য আসে ১৯৬৬ এ। বক্স অফিসে ধর্মেন্দ্রর 'ফুল অউর পাত্থর' সুপার-ডুপার হিট। রিলিজ করার পরই তাঁর ফিল্মি কেরিয়ারগ্রাফ চড়চড় করে চড়তে থাকে।  সত্যকাম, শোলে, আঁখে, কর্তব্য-র মত ছবিতে মন কাড়েন তিনি। সহজেই মহিলামহলের হার্টথ্রব হয়ে ওঠেন।

তাঁর রাফ-টাফ ইমেজ আর অ্যাকশন সিকোয়েন্স ছিল বহু ছবির প্রাণ। তাই তাঁকে অনেকেই বলতেন, বলিউডের হি-ম্যান । তাঁর করা অ্যাকশন ছবি মানেই বক্সঅফিসে নিশ্চিত সাফল্য । বডি ডাবল না নিয়েই বহু ছবিতে অ্যাকশন সিকোয়েন্স করেছেন। ২০১২ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন ধর্মেন্দ্র।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে তাঁকে। বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জিতে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত বিকানের-এর সাংসদ ছিলেন তিনি। ধর্মেন্দ্রর মৃত্যুতে ভারতীয় সিনেমার এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান হল।  ভারতীয় সিনেমার ইতিহাসে চিরদিন আলোকিত হয়ে থাকবেন ধর্মেন্দ্র।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget