এক্সপ্লোর

মুম্বইয়ের শ্মশানে ধর্মেন্দ্রর শেষকৃত্য, মুখাগ্নি সারলেন সানি, শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

'হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।' লিখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র।  সোমবার সকালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগেই শারীরীক অবস্থা কিছুটা সামলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু ৯০ তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা। ২৪ নভেম্বর, সোমবার হঠাৎই  অভিনেতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে । শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  

ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি এক্স প্ল্যাটফর্মে লেখেন, 'ধর্মেন্দ্র জির প্রয়াণ ভারতীয় সিনেমার এক যুগের সমাপ্তি। তিনি ছিলেন এক কিংবদন্তি চলচ্চিত্র তারকা, এক জন অসাধারণ অভিনেতা, যিনি তাঁর প্রতিটি চরিত্রকে আকর্ষণীয় এবং গভীর করে তুলেছিলেন।  তিনি যেভাবে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ধর্মেন্দ্র জি তাঁর সারল্য, নম্রতা এবং উষ্ণতার জন্যও একইভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে, আমার সমবেদনা তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের সঙ্গে রয়েছে। ওঁ শান্তি।' 

ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'আজ মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, পরিজন, ভক্ত এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক।'

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। 

 সোমবার দুপুর ১২:৩০ নাগাদ ধর্মেন্দ্রর বাড়িতে একটি অ্যাম্বুলেন্স দেখা যেতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সংবাদমাধ্যম মারফত সেই খবর ছড়িয়ে পড়ে।  মাত্র আধ ঘন্টা পরে, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় প্রত্যেকেই আরও উদ্বিগ্ন হয়ে পড়ে।  পরে সূত্র মারফত জানা যায়, অ্যাম্বুলেন্সটি ধর্মেন্দ্রর মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিল। বর্ষীয়ান অভিনেতার দেহ, ভিলে পার্লের পবন হংস শ্মশানে দাহ করা হয়।  

 সূত্রের খবর, দেওল পরিবারের অনুরোধে ১২ নভেম্বর ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া হয় অভিনেতাকে। এরপর ধর্মেন্দ্র তাঁর জুহুর বাসভবনে ছিলে। বাড়িতেই চলছিল চিকিৎসা। জানা যাচ্ছিল, তাঁর অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে । কিন্তু আজ, তাঁর আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত ভক্তরা। তারকাকে শেষ বিদায় জানাতে, শ্মশানে একে একে সমবেত হন তারকা-মহাতারকারা।  জানা গিয়েছে, বড় ছেলে সানি দেওল শেষকৃত্য সম্পন্ন করেন।    

তথ্যসূত্র - এবিপি মাঝা 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget