এক্সপ্লোর

সারার বলিউডে পা রাখা নিয়ে সেফ-এর মন্তব্যে প্রাক্তন স্বামীর ওপর মারাত্মক চোটেছেন অমৃতা?

মুম্বই:  অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডে পা রাখতে চলেছেন সেফ আলি খান এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ছবি, কার বিপরীতে সারা অভিনয় করবেন, সমস্ত কিছুই চূড়ান্ত হয়ে গেছে। ছবির পরিচালকের সঙ্গে সারাকে দিন কয়েক আগে কেদারনাথে গিয়ে পুজো দিতেও দেখা যায়। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই আচমকাই মেয়ের বলিউডে পা রাখা নিয়ে কিছুটা নেতিবাচক মন্তব্য করে ফেলেন সেফ। সেফ, চিরকালই মনে মনে যা ভেবেছেন, সেকথা বলাতেই বেশি বিশ্বাসী। তাই তিনি নিজে বিনোদন জগতের হয়েও, তাঁর মা, বোন, এমনকি প্রাক্তন এবং বর্তমান স্ত্রী এই দুনিয়ার হলেও, তিনি বলেন সারা কেন বলিউডে আসছেন তিনি বুঝতে পারছেন না। সেফের কথায়, সারা নিউইয়র্কে যেখানে পড়াশোনা করেছে, সে বরং সেখানে থেকেই অন্য কিছু করতে পারত।এই কাজকে এতটুকু ছোট না করেই, সেফ বলেন, এমন অনিশ্চিত জগতে নিজের সন্তান পা বাড়াক সেটা বোধহয় কোনও বাবা-মা চান না। যদিও এই মন্তব্যের পর ফের পাল্টি খেয়ে সেফ, বলেন তিনি যেটা বলতে চেয়েছেন সেটা বিকৃত করা হয়েছে। তিনি সারার সমস্ত সিদ্ধান্তেই তাঁর পাশে ছিলেন এবং থাকবেন। যেহেতু তিনি সারাকে ভালবাসেন, তাই তিনি তার জন্যে চিন্তিত। তবে সেফ-এর এই মন্তব্যের পরও ঝড় যে থামেনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সূত্রের খবর, এই মন্তব্যের জন্যে প্রাক্তন স্বামীর ওপর মারাত্মক চোটেছেন সেফের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংহ। জানা গিয়েছে, অমৃতা বলেছেন, যখন এই গ্ল্যামার দুনিয়ায় আর কয়েকদিনের মধ্যেই পা রাখতে চলেছেন সারা, সেখানে এধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। তবে এই বিষয় নিয়ে কোনওভাবেই নিজের প্রাক্তন স্ত্রী সঙ্গে এইমুহূর্তে সংঘাতে যেতে চান না সেফ। তাই তিনি বলেন, তাঁর দেওয়া একটি সুন্দর সাক্ষাত্কার থেকে শুধুমাত্র একটি লাইন তুলে নিয়ে সেটা বিকৃত করা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই ছবির শ্যুটিং শুরু করছেন সারা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। ছবি পরিচালনা করছেন অভিষেক কপূর। এবছরের শেষ দিকেই ছবির শ্যুটিং শুরু হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget