এক্সপ্লোর

Ranveer Singh: একটা নয়, ৩টে ভ্যানিটি ভ্যান চাই! রণবীর সিংহের দাবি নিয়ে তোলপাড়, সত্যিটা কী?

Ranveer Singh Controversy: রণবীর সিংহের এই বাড়তি চাহিদা নিয়ে ইন্ডাস্ট্রি সরগরম। সত্যিই কী এতটাই দাবি রণবীরের?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রণবীর সিংহের 'ধুরন্ধর ২' ছবির জন্য অতিরিক্ত ভ্যানের দাবি।
  • শ্যুটিংয়ের জন্য থাইল্যান্ডে তিনটি ভ্যান ব্যবহার করা হয়েছিল।
  • অভিনেতা নিজের লুক পরিবর্তনের জন্য শেফ ও জিমের সরঞ্জাম রেখেছেন।
  • রণবীর 'ডন ৩' থেকে সরে দাঁড়িয়ে 'ধুরন্ধর' নিয়ে ব্যস্ত।

কলকাতা: রণবীর সিংহের (Ranveer Singh) যেমন জনপ্রিয়তা রয়েছে, ঠিক তেমনই, তাঁকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। রণবীরের অভিনয় ক্ষমতা যেমন প্রশ্নাতীত, তেমনই বলিউডে কান পাতলেই এখন শোনা যায়, রণবীরের চাহিদা নাকি মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। তিনি নাকি শ্যুটিংয়ের সময়ে বিভিন্ন জিনিসের বাড়তি দাবি করছেন আর যে কারণে প্রযোজনা সংস্থার ওপর ভীষণ চাপ পড়ে যাচ্ছে। শোনা গিয়েছে, 'ধুরন্ধর ২' (Dhurandhar 2)-এর শ্যুটিংয়ের সময় নাকি একটির বদলে, ৩টি ভ্যান দাবি করেছেন রণবীর সিংহ? সত্যিটা কী? 

রণবীর সিংহের এই বাড়তি চাহিদা নিয়ে ইন্ডাস্ট্রি সরগরম। সত্যিই কী এতটাই দাবি রণবীরের? খোঁজ নিয়ে জানা গেল, রণবীরের সঙ্গে ৩টে ভ্যান ছিল বটে, তবে তা রণবীরের ব্যক্তিগত সামগ্রী বহন করার জন্য নয়। ভ্যানগুলি তাইল্যান্ডে শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। একটি ভ্যানে রণবীরের জিনিসপত্র থাকলেও, বাকি ভ্যানে ছিল কিছু সামগ্রী আর কিছু ক্রু। ব্যাঙ্ককে দীর্ঘ শ্যুটিং শিডিউল ছিল, সেই কারণেই ৩টে ভ্যান নিয়ে যাওয়া হয়েছিল। এই ভ্যানগুলি নাকি শ্যুটিংয়ে পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। তবে রণবীরের তরফ থেকে দাবি করা হচ্ছে, অভিনেতা এমন বিশাল কিছু দাবি করেননি। তিনি একটি মেকআপ ভ্যান নিয়েই সন্তুষ্ট। 

পাশাপাশি, এ ও দাবি করা হয়েছিল, রণবীর সিংহ নাকি শ্যুটিংয়ে আলাদা করে শেফ নিয়ে যেতেন। ব্যক্তিগত জিমের সামগ্রীও নাকি সঙ্গে করে নিয়ে ঘুরতেন রণবীর। এই দাবি একেবারেই সঠিক, তা জানানো হয়েছে রণবীরের তরফ থেকে। কারণ হিসেবে জানানো হয়েছে, রণবীরকে এই ছবিতে একাধিক অবতারে দেখা যাবে। সেই কারণেই ভিন্ন ভিন্ন লুকের জন্য তাঁকে ওজন বাড়াতে হয়েছিল। সেি কারণে তাঁর জিম আর ব্যক্তিগত শেফের দরকার ছিল। নিয়মিত শরীরচর্চারও প্রয়োজন ছিল। ফলে ব্যক্তিগত জিম আর ব্যক্তিগত শেফেরও দরকার ছিল রণবীরের।

প্রসঙ্গত, 'ডন ৩' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর। তাঁর এই সিদ্ধান্তে বিভিন্ন মতামত প্রকাশ্যে এসেছে। অনেকে মনে করছেন, 'ধুরন্ধর'-এর সাফল্য মাথা ঘুরিয়ে দিয়েছে তাঁর। অনেকে আবার মনে করছেন, তিনি একঘেয়ে চরিত্র আর করতে চাইছেন না। সেই কারণেই 'ডন ৩' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর। তবে অভিনেতা আপাতত 'ধুরন্ধর'-এর শ্যুটিং নিয়েই ব্যস্ত। তবে রণবীরকে নিয়ে এই চর্চা নতুন নয়। একাধিক ছবির ক্ষেত্রেই শোনা যায়, রণবীর নাকি অতিরিক্ত দাবি করেছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget