এক্সপ্লোর

Honey Singh: শাহরুখ তাঁকে থাপ্পড় মেরেছিলেন? এতদিনে মুখ খুললেন হানি

Shah Rukh Khan: হানির জীবনের ওঠাপড়া নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। সেখানেই নিজের সমস্ত অনুভূতি কার্যত উগরে দিয়েছেন হানি।

মুম্বই: দীর্ঘ সময় অন্তরালে থাকার পর আবারও প্রত্যাবর্তন করেছেন। তাঁকে ঘিরে থাকা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী হানি সিংহ। বলিউডের 'বাদশা' শাহরুখ খান তাঁকে থাপ্পড় মেরেছিলেন গুঞ্জন শোনা গিয়েছিল একসময়। সেই নিয়েও মুখ খুললেন হানি। (Honey Singh)

হানির জীবনের ওঠাপড়া নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। সেখানেই নিজের সমস্ত অনুভূতি কার্যত উগরে দিয়েছেন হানি। দীর্ঘ ন'বছর পর আবারও জনসমক্ষে ফেরা, তাঁকে নিয়ে যাবতীয় বিতর্ক, সবকিছুর জবাব দিয়েছেন হানি। হানির ওই তথ্যচিত্রটি ইতিমধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। যথেষ্ট প্রশংসিতও হয়েছে সেটি। (Shah Rukh Khan)

শাহরুখ তাঁকে থাপ্পড় মেরেছিলেন কি না, সরাসরি জানতে চাওয়া হয় হানির কাছে। জবাব হানি জানান, শাহরুখের ছবি 'চেন্নাই এক্সপ্রেসে' 'লুঙ্গি ডান্স' গানটি সবে গেয়েছিলেন তিনি। সেই সময় ওয়র্ল্ড ট্যুরে তাঁকে যোগ দিতে আহ্বান জানান শাহরুখ। পারফর্ম করার অবস্থায় না থাকা সত্ত্বেও শাহরুখের অনুরোধ ফেলতে পারেননি তিনি। ওয়র্ল্ড ট্যুরে যোগ দেওয়ার জন্য তাঁকে জোর করা হয় বলেও জানিয়েছেন।

হানি জানিয়েছেন, ট্যুর চলাকালীন এক সন্ধেয় ভেঙে পড়েন তিনি। পারফর্ম করার মতো অবস্থায় ছিলেন না। কাজের চাপে শরীর দুর্বল হয়ে পড়েছিল, মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন। হানির কথায়, "আমাকে যখন শিকাগো নিয়ে যাওয়া হল, পারফর্ম করতে চাইনি। আমি নিশ্চিত ছিলাম, ওই অবস্থায় স্টেজে উঠলে আমার মৃত্যু অনিবার্য। সকলে জোরাজুরি করলেও, আমি রাজি হইনি। আমার ম্যানেজার এসে কারণ জানতে চায়। সাফ জানিয়ে দিই, যাব না।"

সকলে জোরাজুরি করতে থাকায় ওয়াশরুমে গিয়ে মাথা কামিয়ে ফেলেন হানি। ন্যাড়া মাথায় তাঁকে আর কেউ পারফর্ম করতে বলবেন না বলেই মনে হয়েছিল তাঁর। কিন্তু তার পরও টুপি পরে পারফর্ম করতে বলা হয়। এতে একটি কফি মগ তুলে নিয়ে নিজের মাথায় ভেঙেছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে নিয়ে মুখরোচক গল্প ছড়ানো হয় বলে জানিয়েছেন হানি। 

শাহরুখ কি সত্যিই তাঁকে থাপ্পড় মেরেছিলেন? হানির কথায়, "কেউ ওই গুজব রটায়। শাহরুখ আমাকে ভালবাসেন। কখনও আমার গায়ে হাত তুলবেন না উনি।" হানি জানিয়েছেন, ওই ঘটনার পর তাঁর পরিবার এগিয়ে আসে। হানির বোন এগিয়ে আসেন সবার আগে। হানিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তিনি। 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget