এক্সপ্লোর

আত্মহত্যা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর

সেজল উদয়পুরের বাসিন্দা। ২০১৭-তে তিনি মুম্বইতে এসেছিলেন। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালের মাধ্যমে টেলি দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ। কয়েকটি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে।

মুম্বই : জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সেজাল শর্মার দেহ উদ্ধার। তিনি শুক্রবার আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালে সিম্মি খোসলার চরিত্রে অভিনয়ের সূত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সিরিয়ালে সেজালের সহ অভিনেতা অরু কে ভার্মা সংবাদমাধ্যমকে বলেছেন, এই খবর শুনে তিনি মর্মাহত। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। মাত্র ১০ দিন আগেই দেখা হয়েছিল। গত রবিবার হোয়াটসঅ্যাপে চ্যাটও হয়েছিল। তখন ও তো ঠিকই ছিল।এরমধ্যেই এই খবর সম্পূর্ণ অবিশ্বাস্য মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ভার্মা। ওই সিরিয়ালে ভার্মা সেজালের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেছেন, ওর পরিবারের লোকজন আজ সকালে জানতে পারে। শুক্রবার রাতে সেজাল আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। শেষকৃত্যের জন্য সেজালের দেহ তাঁর পরিবারের লোকজন উদয়পুরে নিয়ে গিয়েছেন। সেজালের ফ্ল্যাট থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সংস্থার খবর অনুসারে, আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও করা হচ্ছে। যদিও তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত জীবনে সমস্যার কারণেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান। সেজল উদয়পুরের বাসিন্দা। ২০১৭-তে তিনি মুম্বইতে এসেছিলেন। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালের মাধ্যমে টেলি দুনিয়ায় তাঁর আত্মপ্রকাশ। কয়েকটি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget