এক্সপ্লোর

Dilip Kumar Photo: দিলীপ কুমারের খোঁজ নিতে হাসপাতালে সায়রা বানু, ভাইরাল সেই ছবি

আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মুম্বইয়ে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারিরীক অবস্থার খবর নিতে হাসপাতালে এলেন স্ত্রী সায়রা বানু। হাসপাতালের বেডেই দিলীপ কুমারের সঙ্গে কথোপকথন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে দিলীপ কুমার ও সায়রা বানুর সেই ছবিটি।

নয়াদিল্লি: আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মুম্বইয়ে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারিরীক অবস্থার খবর নিতে হাসপাতালে এলেন স্ত্রী সায়রা বানু। হাসপাতালের বেডেই দিলীপ কুমারের সঙ্গে কথোপকথন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে দিলীপ কুমার ও সায়রা বানুর সেই ছবিটি। দিলীপ কুমারের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ছবিটি।

বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন দিলীপ কুমার।  শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গতকাল, রবিবার তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। এর পরই বিশেষভাবে পর্যবেক্ষণ শুরু করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু পরীক্ষা হয়েছে। 

দিলীপ কুমারের স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানু জানান, ‘দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্য আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এটি একটি নন-কোভিড হাসপাতাল। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে দিলীপ কুমারের যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে ও চিকিৎসা চলছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনারা সবাই সেজন্য প্রার্থনা করুন’।

গত মাসে রুটিন চেকআপের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। গত বছর মার্চে দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর দিলীপ কুমার ও সায়রা বানু জানিয়েছিলেন যে, করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁরা সম্পূর্ণ আইসোলেশন ও কোয়ারেন্টিনে রয়েছেন। পৃথক পৃথক পোস্টে সোশ্যাল মিডিয়ায় তাঁরা অনুরাগীদের যত দূর সম্ভব বাড়িতে থাকার আবেদন জানিয়েছিলেন। 

গত বছর রূপোলি পর্দার এই আইকন হারিয়েছিলেন তাঁর দুই ভাই আসলাম খান (৮৮) ও এহসান খান (৯০)-কে। কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিবেন তাঁর। ২০২০-র ডিসেম্বর থেকেই দিলীপ কুমারের স্বাস্থ্য কিছুটা খারাপ যাচ্ছিল। জানা গিয়েছে, কয়েকদিন আগে থেকেই তাঁর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এজন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাও কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget