এক্সপ্লোর

Diljit Dosanjh Concert: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…

Diljit Dosanjh: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানের সমর্থনে পতাকা। কী করলেন শিল্পী?

নয়াদিল্লি: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠনের সমর্থনে পতাকা । আর তাতেই মাঝপথে  গান থামিয়ে দিলেন শিল্পী। পতাকাধারীদের ঝামেলা না পাকিয়ে বেরিয়ে যেতে বললেন। সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে দিলজিতের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই। (Diljit Dosanjh)

কানাডার ক্যালগারিতে কনসার্ট ছিল দিলজিতের। সেখানে চোখে পড়ার মতো উৎসাহ ছিল। দিলজিতের সঙ্গে গলা মেলান শ্রোতারা। নাচে-গানে মাতোয়ারা হতে দেখা যায় সকলকে। সেই সময়ই দর্শকাসনের এক জায়গায় খালিস্তানপন্থী সংগঠনের সমর্থনে পতাকা ওড়াতে দেখা যায় কয়েক জনকে। (Diljit Dosanjh Concert)

আরও পড়ুন: চলল গুলি, কপিল শর্মাকে ভয় দেখানোর জন্য ভয়াবহ পদক্ষেপ! কেমন আছেন কমেডিয়ান?

যে খালিস্তানপন্থী সংগঠনের সমর্থনে পতাকা ওড়ানো হয় দিলজিতের কনসার্টে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে সেটি নিষিদ্ধ ভারতে। বিষয়টি চোখে পড়তই গান থামিয়ে দেন দিলজিত। কোনও রকম গোলমাল পাকানো না হয় যাতে, আবেদন জানান। পতাকাধারীদের কনসার্ট থেকে বেরিয়ে যেতেও বলেন তিনি। দিলজিৎকে বলতে শোনা যায়, “যত পারো পতাকা দেখাও।”

 এর আগেও, দিলজিতের কনসার্টে খালিস্তানপন্থী পতাকা উড়তে দেখা গিয়েছে। কনসার্ট ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হয়েছে অতীতেও। সেই অভিজ্ঞতা থেকেই কানাডার কনসার্টে একবারে কড়া অবস্থানে দেখা যায় দিলজিৎকে। পরে আমেরিকায় The Tonight Show Starring Jimmi Fallon-এও যান তিনি। জানান, কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি তিনি। তিনি পঞ্জাবের হয়ে প্রতিনিধিত্ব করছেন। পঞ্জাবকে তুলে ধরাই দায়িত্ব তাঁর।

আরও পড়ুন: পড়ন্ত সূর্যের আলোয় রণবীর-আলিয়াকে মনে করালেন টলিউডের এই 'জুটি', সুখবর খুব তাড়াতাড়ি?

দিলজিৎ আরও বলেন, “আমরা পঞ্জাবকে ভালবাসি। যেখানেই যাই না কেন, সর্বদা পঞ্জাবকে নিয়ে কথা বলি। আমি বার বার বলেছি, সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলি আমাদের নিয়ে সেভাবে কথা বলে না। তাই আমি যেখানেই যাই না কেন, পঞ্জাবের কথা বলি। আমি নিজের গানের কথা বলিনি। কিছু প্রচারও করিনি। আমি পঞ্জাবের জন্যই চ্যানেলে যাই।”

খালিস্তান ইস্যুকে ঘিরেই গত কয়েক বছরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। কানাডা খালিস্তানপন্থীদের প্রতি নরম বলে যেমন অভিযোগ দিল্লির, তেমনই ওট্টাওয়ার দাবি, তাদের মাটিতে নাশকতামূলক কাজকর্মে লিপ্ত ভারতের RAW এজেন্টরা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিয়ে সংসদভবন থেকেই সরব হন। যদিও ট্রুডো ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা চলছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget