এক্সপ্লোর

Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

Diljit Dosanjh Satluj Controversy: জুলাই মাসের ৩ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর তারপরে, ৫ জুলাই, রবিবার ওটিটি ফ্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় দিলজিৎ অভিনীত সিনেমাটি

কলকাতা: অনেক কাঠখড় পুড়িয়ে, সিনেমার নাম বদলে অবশেষে জি ফাইভ (Zee 5) ওয়েব প্লাটফর্মে মুক্তি পেয়েছিল, দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনীতি সিনেমা, 'সতলুজ' (Satluj)। প্রথম অবশ্য এই সিনেমার নাম হওয়ার কথা ছিল 'পঞ্জাব ৯৫'। সেন্সর বোর্ডের আপত্তিতে, বদলে ফেলা হয় এই সিনেমার নাম। 'পঞ্জাব ৯৫' বদলে সিনেমার নাম রাখা হয়, 'সতলুজ'। সেন্সর বোর্ডের কথামতো যাবতীয় পরিবর্তন করার পরে, সার্টিফিকেট পেয়ে তবেই জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিনেমা। তবে মুক্তির মাত্র ২ দিনের মাথাতেই, ওয়েব প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়া হল দিলজিতের এই সিনেমা। আর এর ফলে, গোটা ভারতের কোথাওই আর দেখা যাবে না সিনেমাটি।

মুক্তির পরেও সরিয়ে নেওয়া হল, 'সতলুজ'

জুলাই মাসের ৩ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর তারপরে, ৫ জুলাই, রবিবার ওটিটি ফ্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় দিলজিৎ অভিনীত সিনেমাটি। এটি সরিয়ে নেওয়ার পরে, জি ফাইভের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, আপাতত জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে দেখানো সম্ভব হচ্ছে না, 'সতলুজ'। তবে বিকল্প পথ কী কী বের করা যায়, তার চেষ্টা থাকবে ওয়েব প্ল্যাটফর্মের তরফ থেকে। ছবিটি প্রদর্শনীর চেষ্টাও জারি থাকবে, এমনটাই জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে 'সতলুজ' মুক্তির পরেও প্রদর্শন বন্ধ করে দেওয়া হল, সে নিয়ে কিছু জানানো হয়নি। 

এমন কী রয়েছে বিতর্কিত 'সতলুজ'-এ?

পঞ্জাবের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে, যশবন্ত সিংহ নামে এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার এবং এক মানবাধিকার কর্মীর জীবনকে কেন্দ্র করে। ১৯৯০ সালে ২৫ হাজারেরও বেশি, শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন এই যশবন্ত সিংহ। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন।  কিন্তু এই সিনেমা তৈরির একেবারে শুরু থেকেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়। সিনেমাটির বিষয়বস্তু থেকে শুরু করে, একাধিক দৃশ্য নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। তবে সিনেমাটি এখন নয়, তৈরি বয়েছিল ২০২২ সালে। এই সিনেমার পরিচালক হানি ত্রেহানের অভিযোগ ছিল, সেন্সর বোর্ড এই সিনেমাটি দেখার পরে, একটি ২টি নয়, মোট ১২৭ টি দৃশ্য ছেঁটে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২০২৩ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু শোনা গিয়েছিল সরকারি আপত্তিতে ছবিটির প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল। 

 

আরও পড়ুন: Aamir-Gauri Marriage: বন্ধুত্বের পরে দীর্ঘ বিচ্ছেদ, মধুরেণ সমাপয়েৎ বিবাহে, আমির-গৌরীর বয়সের পার্থক্য কত?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget