এক্সপ্লোর

বারো ক্লাস পর্যন্ত পড়েছি, অখুশি বাবা-মা, কবুল দীপিকার

মুম্বই:  সোমবার ছিল বলিউডের একসময়ের ড্রিমগার্ল হেমা মালিনীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠান। সেখানেই উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই অনুষ্ঠানেই দীপিকাকে উদ্দেশ্য করে হেমা বলেন, পুরনো দিনের ড্রিমগার্ল ছিলেন তিনি। বর্তমান যুগের স্বপ্নসুন্দরী হলেন দীপিকা পাড়ুকোন। হেমার থেকে এই সম্মান পেয়ে অভিভূত দীপিকা। এরপর সেখানেই দীপিকা মুখ খোলেন তাঁর জীবন, কেরিয়ার, সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তিনি বলেন, যেকোনও সম্পর্কেই এমন পার্টনার পাওয়া সম্ভব নয়, যিনি তোমার সাফল্যকে, কাজের প্রতি একাগ্রতাকে বুঝবে। ৩১ বছরের অভিনেত্রীর দশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। এতদিন লড়াইয়ের পর দীপিকার প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে টিনসেল টাউনে এক নম্বর স্থান ধরে থাকা মোটেই সহজ কথা নয়। আবার ব্যক্তি জীবনে আপনাকে কেউ বুঝবে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। সমস্যা হয় যখন সম্পর্কে থাকা অভিনেতার থেকে অভিনেত্রী বেশি রোজগার করেন। মূলত, পুরো জীবনটাই, এই জায়গায় ভীষণ জটিল। একজন অভিনেতা বা অভিনেত্রী যখন সাফল্য পান, তখন তিনি কার্যত ক্লাউড নাইনে থাকেন। কিন্তু সেই সময়ই ব্যক্তিগত সম্পর্কগুলোকে খুব ভালভাবে চেনা যায়। দীপিকার নিজের জীবনে সেই ঘটনা ঘটেছে। তাঁর বহু ব্যক্তিগত সম্পর্ক যেমন গাঢ় হয়েছে, তেমন বহু বন্ধু দূরেও চলে গেছেন। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা খারাপ লেগেছে, কিন্তু সময় মানুষকে সবকিছুই ভুলিয়ে দেয়। তবে স্টারডম যেমন এসেছে, তেমন তিনি হারিয়েছেনও অনেক কিছু। কলেজে কখনও যাননি দীপিকা। বারো ক্লাস অবধি পড়ে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন দীপিকা। ডিসট্যান্স এডুকেশনের মাধ্যমে পড়ার চেষ্টা করেও অসফল হন তিনি। আর সেই বিষয়টাই ভালভাবে মেনে নেননি তাঁর বাবা-মা। আজও ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে সেইজন্যে। সেইসময় তাঁর সঙ্গে গলা মিলিয়ে হেমা বলেন, আসলে শীর্ষে পৌঁছলে মানুষকে একলা হয়ে যেতে হয়। দীপিকার কথায় আমরা সারাদিনের কাজের পর বাড়ি আসি শুধু ঘুমোতে। তারপর ঘুমের পর আবার সকালে উঠে কাজ। ব্যক্তিগত জীবনটা একেবারেই শূন্য হয়ে তারকাদের। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো তাঁর বাবা-মাও চেয়েছেন মেয়ে বিয়ে করুক। সম্বন্ধ এসেছে, কিন্তু তাঁদের সামঞ্জস্য ছিল না দিপীকার বর্তমান তারকাসুলভ জৌলুসের সঙ্গে। তাই কিছু চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget